1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
চরফ্যাশনে বেড়িবাঁধ কেটে চেয়ারম্যানবাজার এলাকায় বহুতল ভবন নির্মাণ চলছে, নজরদারি নিয়ে প্রশ্ন - আজকের কাগজ
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
ভোলায় পূবালী ব্যাংকের উদ্যোগে মসজিদ ও মাদ্রাসায় বৃক্ষরোপণ চরফ্যাশনে বেড়িবাঁধ কেটে চেয়ারম্যানবাজার এলাকায় বহুতল ভবন নির্মাণ চলছে, নজরদারি নিয়ে প্রশ্ন নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৯৫, শতাধিক ভারতীয়সহ নিখোঁজ ৫০০ বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার স্বামী প্রবাসে, পরকীয়া প্রেমিককে বিয়ে করলেন চার সন্তানের মা! সংসদ অভিমুখে পদযাত্রা করবে ১১ দলীয় ঐক্য ২৩ বছর পর দেখা দিলেন হঠাৎ হারিয়ে যাওয়া সেই অভিনেত্রী ‘পাশে আছি’, বালেন্দ্র শাহকে ফোন মোদির, দিলেন সাহায্যের আশ্বাস হামের উপসর্গে আরো ৭ প্রাণহানি, মৃত্যু বেড়ে ৯৫০ সংসদের তৃতীয় অধিবেশন বৃহস্পতিবার, একাধিক বিল উত্থাপনের সম্ভাবনা

চরফ্যাশনে বেড়িবাঁধ কেটে চেয়ারম্যানবাজার এলাকায় বহুতল ভবন নির্মাণ চলছে, নজরদারি নিয়ে প্রশ্ন

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬ ৮:৫৮ পিএম
শেয়ার করুন

ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান বাজার এলাকায় পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ কেটে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। প্রকাশ্যে বেড়িবাঁধ কেটে নির্মাণকাজ চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর নজরদারি না থাকায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।
সরেজমিনে দেখা যায়, চেয়ারম্যান বাজারের পশ্চিম ও দক্ষিণ পাশ সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের একটি অংশ কেটে নির্মাণকাজ চালানো হচ্ছে। স্থানীয় ইব্রাহিম ও জুয়েল ওরফে ভাঙ্গারি জুয়েল ওই স্থানে বহুতল ভবন নির্মাণ করছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের নির্মিত গুরুত্বপূর্ণ বেড়িবাঁধ কেটে ভবন নির্মাণ করা হলেও দীর্ঘদিন ধরে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তেমন কোনো কার্যকর পদক্ষেপ চোখে পড়েনি। এতে ভবিষ্যতে বেড়িবাঁধের স্থায়িত্ব ও নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

স্থানীয়দের আশঙ্কা, বর্ষা ও জলোচ্ছ্বাসের সময় বেড়িবাঁধ দুর্বল হয়ে ধসে পড়তে পারে। এতে আশপাশের বসতবাড়ি, বাজার ও জনপদ ঝুঁকির মুখে পড়তে পারে।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড ভোলা-২-এর নির্বাহী প্রকৌশলী আসাফউদ্দৌলা বলেন, “বিষয়টি শুনেছি। দ্রুত আইনগত পদক্ষেপ নেওয়া হবে।”

এই বিভাগের আরো খবর