1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
চুয়াডাঙ্গায় দেয়ালে স্লোগান লেখা ছয় স্কুলছাত্রীর লিখিত বক্তব্য গ্রহণ - আজকের কাগজ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ভিত্তিহীন ও অসত্য: দাবি জামায়াতে ইসলামীর পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সংলাপে ববসতে ৭টি শর্ত দিল ইরান মোটরসাইকেল কেনার ২৭ দিন পরই সড়ক দুর্ঘটনায় তরুণের মৃত্যু নৌপরিবহনমন্ত্রী |: মোংলা বন্দরের স্বার্থে মালিক-শ্রমিককে একসঙ্গে কাজ করতে হবে দিল্লিতে পলাতকদের আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী চুয়াডাঙ্গায় দেয়ালে স্লোগান লেখা ছয় স্কুলছাত্রীর লিখিত বক্তব্য গ্রহণ সিলেট টেস্ট: ২৬৮ রানে পিছিয়ে বাংলাদেশ, বিপদে স্বাগতিকরা দেশের কারাগারগুলোতে নিরাপত্তা জোরদারে সাত দফা নির্দেশনা বুকে ব্যথা অনুভব করায় হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী আরিফুল হক লক্ষ্মীপুরে ইসলামী যুব আন্দোলনের নতুন কমিটি ঘোষণা

চুয়াডাঙ্গায় দেয়ালে স্লোগান লেখা ছয় স্কুলছাত্রীর লিখিত বক্তব্য গ্রহণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬ ৫:৩৯ পিএম
শেয়ার করুন

চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনের একটি বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’—এমন বিভিন্ন স্লোগান লেখার ঘটনা প্রকাশ্যে আসার পর তোলপাড় সৃষ্টি হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার দায়ে বিদ্যালয়ের ছয় ছাত্রীর কাছ থেকে লিখিত বক্তব্য গ্রহণ করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ফুটেজ পর্যালোচনা করে সিসিটিভি ক্যামেরার সহায়তায় শিক্ষার্থীদের শনাক্ত করা হয়। আজ বিকেলের মধ্যেই তাঁর বক্তব্য নেওয়ার চেষ্টা করা হচ্ছে। কেবল তাদের আত্মপক্ষ সমর্থনে লিখিত বক্তব্য নেওয়া হয়েছে।

শুক্রবার জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে অভিযুক্ত ওই ছয় শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের ডাকা হয়। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি এম তারিক উজ্জামান এবং নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ফাহাদ চৌধুরী উপস্থিত ছিলেন। ঘটনার সত্যতা যাচাইয়ের পর জেলা প্রশাসনের কর্মকর্তারা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রেজাউল করিমসহ শিক্ষক প্রতিনিধিদের নিয়ে সরাসরি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আলামত হিসেবে প্রয়োজনীয় স্থিরচিত্র সংগ্রহ করেন। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। তবে ছাত্রীদের দাবির বিষয়ে দ্বিমত পোষণ করেন প্রধান শিক্ষক।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, অভিযুক্তদের মধ্যে একজন পঞ্চম শ্রেণির ও পাঁচজন সপ্তম শ্রেণির শিক্ষার্থী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দাবি করেছে, কোনো রাজনৈতিক প্ররোচনা বা উদ্দেশ্য থেকে নয়, বরং কেবল ‘ইয়ার্কির ছলে’ বা মজা করার উদ্দেশ্যে তারা এসব লিখেছে। তাদের দাবি, তাদের পরিবারগুলোও কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়। তবে জিজ্ঞাসাবাদে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য; সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী জানিয়েছে, ঘটনার সময় অষ্টম শ্রেণির এক ছাত্রী ক্যামেরার পেছনে থেকে তাদের এই স্লোগানগুলো লেখার নির্দেশনা দিচ্ছিল। সূত্রটি আরও জানায়, জিজ্ঞাসাবাদের শেষ মুহূর্তে সপ্তম শ্রেণির এক ছাত্রী তার জবানবন্দিতে জানায়, ঘটনার সময় ক্যামেরার পেছনে দাঁড়িয়ে অষ্টম শ্রেণির এক ছাত্রী তাদের এটি লিখতে নির্দেশ দিয়েছিল।

প্রধান শিক্ষক শেখ রেজাউল করিম বিষয়টি নিয়ে কঠোর অবস্থান নিয়েছেন। তিনি জানান, অভিযুক্তদের মধ্যে একজন দেয়ালে লেখার কথা স্বীকার করলেও অন্যরা দাবি করেছে তারা শুধু দাঁড়িয়ে ছিল এবং কী লেখা হচ্ছিল সে সম্পর্কে তারা জানত না। তবে প্রধান শিক্ষক তাদের এই দাবিকে সত্য বলে মানতে নারাজ। তিনি বলেন, ‘তাদের শরীরী ভাষা বা বডি ল্যাঙ্গুয়েজ মোটেই নিরপরাধ কিছু বলছিল না। একজনকে বেশ উত্তেজিত অবস্থায় স্লোগান দেওয়ার ভঙ্গি করতে দেখা গেছে।’

বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, নেপথ্যে থাকা অষ্টম শ্রেণির ছাত্রীর বক্তব্য শোনার জন্য সংশ্লিষ্ট শ্রেণি শিক্ষকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

দ্রুতই তার বক্তব্য সংগ্রহ করা হবে। পুরো ঘটনার একটি সারসংক্ষেপ তৈরি করে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও জেলা প্রশাসকের কাছে জমা দেওয়া হবে। এরপর ডিসিপ্লিনারি কমিটির সুপারিশ ও বিধি অনুযায়ী পরবর্তী আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এখন পর্যন্ত শিক্ষার্থীদের কাছ থেকে কোনো মুচলেকা নেওয়া হয়নি এবং পুরো বিষয়টি জেলা ও পুলিশ প্রশাসন নিয়মিত পর্যবেক্ষণ করছে।

এই বিভাগের আরো খবর