
নওগাঁয় কারা হেফাজতে জাকির হোসেন নবাব (৫৮)নামে কার্যক্রম নিষিদ্ধ এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।
৩ নভেম্বর মঙ্গলবার দুপুরে নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এদিন বেলা দেড়টার দিকে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন নওগাঁ সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক। তবে ওই চিকিৎসক তার নাম জানাতে অপারগতা প্রকাশ করে বলেন,জাকির হোসেন নবাব সাড়ে ১১টা থেকে ১২ টার মধ্যে মারা গিয়েছে। এবং তাকে সংকটাপন্ন অবস্থায় আনা হয়েছিল। তার মৃত্যুর কারণ বলা যাবেনা বলে ফোনের সংযোগ কেটে দেন তিনি। নিহত জাকির হোসেন নবাব বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। জাকির হোসেন নবাব নওগাঁ সদর হাসপাতালে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নওগাঁ জেলা কারাগারের সুপার রতনা রায় বলেন, জাকির হোসেন নবাব এদিন সকালে অসুস্থবোধ করলে তাকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। জাকির হোসেন নবাব কারাগারে বিস্ফোরক মামলায় আটক ছিলেন বলে ওই করা কতৃপক্ষ জানান।