1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় ২জন নিহত - আজকের কাগজ
রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
রাতের আঁধারে ক্ষুধার্ত ব্যক্তিদের পাশে দাঁড়ালেন সানজিদা ইসলাম তুলি এমপি আদ্‌-দ্বীন হাসপাতাল আমার পেছনে কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে: স্বাস্থ্যমন্ত্রী বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম কালিয়াকৈরে মাদক বিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার দুই যুবক রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা ভাইরাল ভিডিও কাণ্ডে কুড়িগ্রামে পদ গেল প্যানেল চেয়ারম্যানের ৭০ শতাংশ মানুষের রায়কে অগ্রাহ্য করে কোনো সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারে না গাড়ি থামিয়ে গুলি করে ৭ মাসের শিশুকে হত্যা, বিচার দাবি পরিবারের ইরানে ১৩৯ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা মওকুফ করলেন মোজতবা খামেনি

চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় ২জন নিহত

কুমিল্লা জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ২৩ মে, ২০২৬ ৭:৫৩ পিএম
শেয়ার করুন

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার ভোর ছয় ঘটিকার সময় উপজেলার হারিসদ্দার সিরিজ ফ্যাক্টরির ও অপর ঘটনা ভোর সাত ঘটিকার সময় পৌরসভা ডাকবাংলার সামনে। নিহতরা হলেন উপজেলা ঘোলপাশা ইউনিয়নের ঈশান চন্দ্র নগর গ্রামের মোঃ দিদারের স্ত্রী পান্না বেগম (৩৫) অপরজন ভবঘুরে পাগল (৩২)।
তথ্যটি নিশ্চিত করেছেন হাইওয়ে থানার এসআই নাজিম আহমেদ।
স্থানীয় সূত্রে জানা যায় শনিবার ভোরে উপজেলা হাড়ি সরদার এলাকায় শিরিন্জ ফ্যাক্টরির শ্রমিক পান্না আক্তার কাজে যোগদানের উদ্দেশ্যে মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ পিছন দিক থেকে একটি অজ্ঞাত নামা গাড়ি তাকে ধাক্কা মেরে চলে যায়।স্থানীয়রা গুরুতর আহত অবস্হায় তাকে উদ্বার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করে। অপরদিকে সকাল সাতটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পৌরসভার
ডাকবাংলা এলাকায় ভবঘুরে (৩৫) বছরের এক যুবককে অজ্ঞাতামা গাড়ি চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক নুর ইসলাম মিলন জানান,সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মহিলা ও পুরুষ হাসপাতলে আনার পূর্বেই তাদের মৃত্যু হয়েছে।

মিয়াবাজার হাইওয়ে থানার এসআই নাজিম আহমেদ বলেন সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। ভবঘুরে (৩৫) বছরের যুবকের লাশ মিয়াবাজান হাইওয়ে থানায় নেয়া হয়েছে। পান্না বেগমের লাশ স্বজনরা বাড়িতে নিয়ে যায়। এই সংক্রান্তের দুইটি মামলা প্রক্রিয়াধীন আছে।

এই বিভাগের আরো খবর