1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত - আজকের কাগজ
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম:
১৬ নভেম্বর ইউপি নির্বাচনের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন মানিকগঞ্জের দৌলতপুরে বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত ইসরাইলের সামরিক সহায়তা বন্ধের পরিকল্পনায় ডোনাল্ড ট্রাম্প ৩০ নভেম্বর পর্যন্ত রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত করল বিমান আগ্নেয়াস্ত্রের ভিডিও আপলোড করে হুমকি দাতা বুলেটকে গ্রেপ্তার করেছে পুলিশ প্রথমবার বাংলাদেশের নেতৃত্বে হামজা, লঙ্কানদের বিপক্ষে তিন পরিবর্তন একাত্তরের ১১ নভেম্বর শহীদ হন ৯ বীরযোদ্ধা: চৌদ্দগ্রামের মাটিতে মুক্তিযুদ্ধের অনন্য আত্মত্যাগের ৫৫ বছর আজ নাফ নদী থেকে ২ লাখ ইয়াবাসহ দুইজন আটক, কাঠের বোট জব্দ কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের হত্যাকারী মোবারকের মৃত্যুদণ্ড

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত

মোঃ শাহাদাৎ হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ ৭:০৫ পিএম
শেয়ার করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর উড়াল সেতুর উপড়ে বুধবার বিকেলে মোটরসাইকেল দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহতের ঘটনা ঘটেছে।
নিহত হলেন, গাজীপুর সদরের কোনাবাড়ী এলাকার নজরুল হোসেন মোফাজ্জল এর ছেলে মামুন হোসেন আশরাফুল (৩০) ও তার স্ত্রী শিমু আক্তার (২৮), তাদের সন্তান আরাফাত ইসলাম শুভ (৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকালে মামুন হোসেন তার স্ত্রী ও সন্তান নিয়ে বেড়াতে মোটরসাইকেল যোগে কোনাবাড়ী থেকে টাঙ্গালের মির্জাপুরের উদ্দেশ্যে রওনা হন। কিন্তু সফিপুর উড়াল সেতুর উপড়ে পৌঁছাতে মোটরসাইকেল সড়কে পড়ে যায় এবং অজ্ঞাত গাড়ির চাপায় তিনজন ঘটনাস্থলে মৃত্যু বরণ করেন। পরে নাওজোড় হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁচ্ছিয়ে লাশ উদ্ধার করে কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।
নাওজোর হাইওয়ে থানার ওসি মঞ্জুর মোর্শেদ জানান, সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহতের ঘটনা ঘটেছে। তাদের আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই বিভাগের আরো খবর