
কুমিল্লার চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে একটি পরিবারের একটি সেমিপাকা বসতঘর পুড়ে ছাঁই হয়ে গেছে। আগুনের ভয়াবহতায় বসতঘরে রক্ষিত বিভিন্ন ফার্নিসার, নগদ টাকা,প্রয়োজনীয় কাগপত্র,স্বর্ণালংকার, টিভি ও ফ্রিজসহ প্রায় পনের লক্ষ টাকার মুল্যবান সামগারী পুড়ে গেছে। শনিবার (১৫ই নভেম্বর) সন্ধ্যায় উপজেলার পৌর সদরের পূর্ব ধনমুড়ী গ্রামের মৃত ওবায়দুল হকের ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের ইনচার্জ মেহেদী হাসান সুজন।
প্রত্যক্ষদর্শী ও ওবায়দুল হকের মেয়ের জামাই আব্দুল করিম জানান, শনিবার সন্ধ্যায় বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মূহুর্ত্বেই আগুনের লেলিহান শিখা ঘরের পুরো অংশে ছড়িয়ে পড়ে। এসময় শিশুসহ পরিবারের সদস্যরা এক কাপড়ে ঘর থেকে বের হয়।
আব্দুল করিম আরও জানান, ভয়াবহ এই অগ্নিকান্ডে আমার শশুড়ের পরিবার সর্বস্ব হারিয়ে পথে বসার উপক্রম। অগ্নিকান্ডে আমাদের বসতঘরের বিভিন্ন আসবাবপত্রসহ অন্তত ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের ইনচার্জ মেহেদী হাসান সুজন জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার ষ্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ঘরসহ সবকিছু পুড়ে য়ায়। সবকিছু হারিয়ে পরিবারটি এখন খোলা আকাশের নিছে দিনাতিপাত করছে। সরকারি ভাবে সহযোগিতা না ফেলে নিঃস্ব পরিবারটি ঘুরে দাঁড়ানো সম্ভব হবেনা। এ ব্যাপারে চৌদ্দগ্রাম পৌরসভার ভারপ্রাপ্ত প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সুদৃষ্টি কামনা করছে এলাকাবাসী।
Leave a Reply