1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ছাগল নাচে, ৩ নম্বর বাচ্চাও নাচে: সেতুমন্ত্রী - আজকের কাগজ
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
গ্রিস উপকূলে দুই শতাধিক অভিবাসী উদ্ধার, বেশির ভাগই বাংলাদেশি নওগাঁয় ঐতিহাসিক হিন্দুবাঘা ধামে দুই কোটি টাকা ব্যায়ে নতুন শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ নবীন বিতার্কিক তৈরির লক্ষ্যে কুবি ডিবেটিং সোসাইটির ‘ক্রাউন অব আর্গুমেন্টস’ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচার, সতর্ক করল পুলিশ সাকিবের আর দেশে ফেরার সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী দিল্লিতে হাসিনার বক্তব্য নিয়ে যা বলছে ভারত হাসিনা সরকার পতনের ১ দফা কীভাবে এসেছিল জানালেন রাশেদ কিসের হাসিনা! মাঝেমধ্যে শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়: স্বরাষ্ট্রমন্ত্রী থাইল্যান্ডে বেড়েই চলেছে বন্দুক হামলা, ছয় বছরে ঝরেছে শতাধিক প্রাণ

ছাগল নাচে, ৩ নম্বর বাচ্চাও নাচে: সেতুমন্ত্রী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২ ১২:৩১ পিএম
শেয়ার করুন

দেশের বামদলগুলোর সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ছাগল তো নাচে, সঙ্গে ছাগলের ৩ নম্বর বাচ্চাও নাচে। বাম রাজনীতি করে, আদর্শের কথা বলে, খেটে খাওয়া মানুষের কথা বলে। এরা আবার হাওয়া ভবনের যুবরাজের সঙ্গে আন্দোলনে যোগ দিতে চায়।’

আজ বুধবার দুপুরে বরগুনা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

বামদলগুলোর সমালোচনা করে ওবায়দুল কাদের আরও বলেন, ‘কোথায় গেল আদর্শ? ঢাল নেই তলোয়ার নেই, নিধিরাম সরদার। জিরো প্লাস জিরো, প্লাস জিরো সমান সমান জিরো।’

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘গোটা ডিসেম্বর মাস আপনাদের মাঠে থাকতে হবে। সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদের বিরুদ্ধে মাঠে থাকতে হবে। এগুলো যাদের সৃষ্টি তাদের বিরুদ্ধে বিজয়ের মাসে খেলা হবে।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া বক্তব্যের প্রতিবাদে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা নাকি কাপুরুষ, সে জন্য তাদের মামলা দিচ্ছি। কাপুরুষ আওয়ামী লীগ না কি বিএনপি? কাপুরুষ হালের নেতা, হাওয়া ভবনের যুবরাজ বসে আছে টেমস নদীর পাড়ে। আর বস্তায় বস্তায় দুবাই থেকে টাকা পাঠাচ্ছে। টাকা ওড়ে আকাশে-বাতাসে।’

বিএনপির উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘আর আগুন নিয়ে খেলতে দেব না। আগুন নিয়ে খেলতে এলে খেলা হবে। জনগণ মোকাবিলা করবে, প্রতিরোধ করবে।’

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘নেত্রীর নির্দেশনা আছে, আমরা সাদা-মাটা সম্মেলন করবো। জাতীয় সম্মেলনও আমরা সাদা-মাটা করব। এই বিলবোর্ডে কত টাকা চলে যায়…দরকার নেই।’

সেতুমন্ত্রী বলেন, ‘এখন ঘুম থেকে উঠে ঢাকায় অফিসে যায়, আবার রাত ৮টার আগে ফিরে আসে। কার গুণে? ভুলে যাবেন না বরগুনাবাসী। পদ্মা সেতু শেখ হাসিনার সাহসের সেতু। এত যার কাছে পেয়েছেন…কুয়াকাটা পর্যন্ত কোনো ব্রেক নেই। আরও তো অনেক উন্নয়ন…।’

এই বিভাগের আরো খবর