1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
জকসু নির্বাচনের দাবিতে স্মারকলিপি প্রদান আপ বাংলাদেশের - আজকের কাগজ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
পাক-আফগান সীমান্তে নতুন করে উত্তেজনা, গোলাগুলিতে নিহত এক অন্ধ্র উপকূলে আঘাত হানল অতি তীব্র ঘূর্ণিঝড় অর্ণব জাপান ব্যাংকের গভর্নরের সাথে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রাম বন্ধুসভার প্রীতি ফুটবল ম্যাচে ফাহিম একাদশের জয় অনুমোদনহীন নির্মাণের অভিযোগে কুয়াকাটায় ইস্তানবুল হোটেলের কাজ বন্ধ নেতানিয়াহুর লিকুদ পার্টি কি ক্ষমতা হারাচ্ছে? উত্তেজনায় ইসরায়েলি নির্বাচন ঢাকায় নতুন দুই মেট্রোরেল প্রকল্পে ঠিকাদার নিয়োগে ৪ চুক্তি সই হুথিদের হামলা বন্ধে ১০০ কোটি ডলারের প্রস্তাব দিল সৌদি আরব ঢামেক হাসপাতালে অ্যাম্বুলেন্স ধর্মঘট: চরম ভোগান্তিতে রোগী ও স্বজনরা ভারতের দিকে ঘূর্ণিঝড় অর্ণব: বাংলাদেশে কেমন প্রভাব পড়বে?

জকসু নির্বাচনের দাবিতে স্মারকলিপি প্রদান আপ বাংলাদেশের

রোকুনুজ্জামান
  • আপডেট টাইম : রবিবার, ৩ আগস্ট, ২০২৫ ২:০৮ পিএম
শেয়ার করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)– জবি শাখা। তাই তারা অবিলম্বে জকসু নির্বাচনের দাবিতে উপচার্য বারাবর স্মারকলিপি প্রদান করেছেন।

আজ শনিবার (৩ আগস্ট) ইউনাইটেড পিপলস বাংলাদেশ-এর জবি শাখার সমন্বয়ক মো. তাওহীদুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

স্বারকলিপিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫ অনুযায়ী ছাত্র সংসদ (জকসু) গঠন বাধ্যতামূলক হলেও দীর্ঘদিন ধরে তা কার্যকর করা হয়নি। এর ফলে শিক্ষার্থীরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে এবং একটি জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক শিক্ষাপরিবেশ থেকে বঞ্চিত হচ্ছে। ইউনাইটেড পিপলস বাংলাদেশ-এর দাবি, অবিলম্বে নির্বাচনের সুনির্দিষ্ট তফসিল ঘোষণা এবং কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে তারা বৃহত্তর ছাত্র আন্দোলনের ডাক দিতে বাধ্য হবে।

স্মারকলিপিতে আরো উল্লেখ করা হয়, ছাত্র সংসদ শুধু একটি নির্বাচন নয়, এটি ছাত্রদের অধিকার, মত প্রকাশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক নেতৃত্ব বিকাশের ক্ষেত্র। অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও প্রতিনিধি নির্বাচনের অধিকার রয়েছে। এ অধিকার ফিরিয়ে দিতে প্রশাসনকে দ্রুত উদ্যোগ নিতে হবে। কারণ বিশ্ববিদ্যালয়ে কার্যকর ছাত্র অধিকার ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে অবিলম্বে জকসু নির্বাচনের বিকল্প নেই। তাই তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন যাতে দ্রুততম সময়ের মধ্যে ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করা হয় এবং দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানাচ্ছে।

উল্লেখ্য, স্মারকলিপিটি উপাচার্যের দপ্তরে জমা দেওয়ার সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা গ্রহণ করে এবং এ সংক্রান্ত বিষয়ে যথাযথ প্রক্রিয়ায় আলোচনার আশ্বাস দেয়।

এই বিভাগের আরো খবর