1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
জবির সাবেক শিক্ষার্থী বুলেট বৈরাগী হত্যাকাণ্ডে বিচার চেয়ে জকসুর প্রতিবাদ - আজকের কাগজ
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম:
নারী আসন: এবার ৮৮ শতাংশ প্রার্থী উচ্চশিক্ষিত, স্বশিক্ষিত দু’জন দূরপাল্লার বাসের নতুন ভাড়ার তালিকা প্রকাশ, কোন রুটে কত ভাড়া? গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী: ডন ১৩ কোটি টাকা আত্মসাৎ, চিত্রনায়িকা পূজা চেরির বাবা কারাগারে উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর সাবেক নারী ইউপি সদস্যের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, ভুক্তভোগীদের মানববন্ধন জবির সাবেক শিক্ষার্থী বুলেট বৈরাগী হত্যাকাণ্ডে বিচার চেয়ে জকসুর প্রতিবাদ দুই সপ্তাহ তেল বন্ধ, রৌমারী-রাজিবপুরে ভোগান্তি মহাসড়কের পাশে পড়ে ছিল কাস্টমস কর্মকর্তার লাশ

জবির সাবেক শিক্ষার্থী বুলেট বৈরাগী হত্যাকাণ্ডে বিচার চেয়ে জকসুর প্রতিবাদ

জবি প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬ ৯:০৭ পিএম
শেয়ার করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক শিক্ষার্থী ও কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীকে নির্মমভাবে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)। একইসঙ্গে অবিলম্বে এই হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিহতের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।

শনিবার (২৫ এপ্রিল) জকসুর সহ-সাধারণ সম্পাদক (এজিএস) মোঃ মাসুদ রানা স্বাক্ষরিত এক প্রতিবাদ লিপির মাধ্যমে এ দাবি জানানো হয়।

জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের ৫ম ব্যাচের মেধাবী শিক্ষার্থী বুলেট বৈরাগী পড়াশোনা শেষে কাস্টমসে কর্মরত ছিলেন। সম্প্রতি চট্টগ্রাম থেকে কুমিল্লা যাওয়ার পথে দুর্বৃত্তদের হাতে নির্মম হত্যাকাণ্ডের শিকার হন তিনি।

এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ জানিয়ে জকসুর পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়, রাষ্ট্রের একজন দায়িত্বশীল কর্মচারী এবং তরুণ মেধাবী ও সম্ভাবনাময় ব্যক্তিকে এভাবে নৃশংসভাবে হত্যা করা শুধু একটি পরিবারের নয়, বরং পুরো জাতির জন্য অপূরণীয় ক্ষতি। এই ঘটনা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির ওপর গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, “আমরা মনে করি, এ ধরনের হত্যাকাণ্ড কোনোভাবেই বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং এটি দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার বহিঃপ্রকাশ। সাধারণ মানুষ আজ নিজেকে নিরাপদ মনে করতে পারছে না, যা একটি সভ্য রাষ্ট্রের জন্য অত্যন্ত লজ্জাজনক।”

উল্লেখ্য, শনিবার সকাল পৌনে ৮টার দিকে কোটবাড়ি এলাকায় আইরিশ হোটেলের পাশে সড়কে তার লাশ পড়ে থাকতে দেখা যায়।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *