1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নওগাঁয় জমি নিয়ে বিরোধ প্রতিপক্ষের হামলায় নিহত-১ আহত-৯ আটক-১ - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
জনকল্যাণমুখী কাজে সব সময় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর সরকারি চাকরিতে ৫ লাখ ২১ হাজার ৯২২ পদ শূন্য ‘ছাদ থেকে পড়ে’ শারমিন গ্রুপের কর্মকর্তার মৃত্যু, পরিবারের দাবি ‘অপমানের পর হত্যা’ ফুটপাতে মারধরের ঘটনায় সেই যুবক আটক, পুলিশ প্রত্যাহার লং মার্চে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হলে সবার আগে বিএনপি করত ভারত থেকে আসছে ১৮ কোচ, চালু হতে পারে নতুন দুই ট্রেন আয়াসের জামিন শুনানিতে বিচারকের সামনে আইনজীবীদের হাতাহাতি ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী এলিভেটেড এক্সপ্রেসওয়ের উন্নয়নকাজের আইনি বাধা নেই: অ্যাটর্নি জেনারেল কটিয়াদীতে ৯২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

নওগাঁয় জমি নিয়ে বিরোধ প্রতিপক্ষের হামলায় নিহত-১ আহত-৯ আটক-১

গৌতম কুমার মহন্ত
  • আপডেট টাইম : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ ৭:০৪ পিএম
শেয়ার করুন

নওগাঁর মহাদেবপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আনিছুর রহমান (৬৫) নামের ১ বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় উভয়পক্ষের ৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর ৬ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। তাদের অবস্থা আশংকাজনক। নিহত আনিছুর রহমান রোনাইল গ্রামের নিচপাড়ার মৃত আব্দুস সামাদের ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনাটি ঘটেছে ১৪ অক্টোবর বুধবার সকাল ১১ টার দিকে উপজেলার খাজুর ইউনিয়নের রোনাইল গ্রামে। স্থানীয়রা জানান, রোনাইল মৌজার প্রায় ১০ বিঘা জমি নিয়ে আনিছুর রহমান গং এর সাথে একই গ্রামের মৃত লছিম উদ্দীনের ছেলে নজরুল গং এর বিরোধ চলে আসছে। স্থানীয় মাতব্বররা শালিসের মাধ্যমে আনিছুর রহমান গংদের প্রায় ৭ বিঘা জমি বুঝিয়ে দেয়। এদিন সকালে আনিছুর রহমান ওই জমিতে রোপণকৃত ধানের চারায় কীটনাশক ছিটিয়ে বাড়ি ফেরার সময় নজরুল ইসলামের নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে ২০ থেকে ২৫ জনের একটি দল লোক তাদের উপর হামলা চালায়।এ হামলায় রনাইল গ্রামের নিচপাড়ার আনিছুর রহমান,(৬৫) ও তার ছেলে শাহাজাহান (৩০), মৃত ইয়াদ আলীর ছেলে আব্দুল মতিন (৪০), মৃত আলহাজ্ব আব্দুল হামিদের ছেলে আবুল কালাম আজাদ (৫৪),ও তার ছেলে আব্দুল আলিম (২৫), মৃত আব্দুস সামাদের ছেলে জাহিদুল ইসলাম (৪০) এবং নজরুল গংয়ের নজরুল ইসলাম, রফিজ উদ্দীনের ছেলে রেজাউল ইসলাম (৬৫) ও তার দুই ছেলে ইলিয়াস (৩৫) ও জুয়েল (২৮) আহত হয়। আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় শাহাজাহান, আব্দুল মতিন, আবুল কালাম আজাদ, আব্দুল আলিম, জাহিদুল ইসলাম, ইলিয়াসকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। রেজাউল ইসলাম ও জুয়েল মহাদেবপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আনিছুর রহমানের মৃত্যুর খবর শুনে নজরুল ইসলাম হাসপাতাল থেকে পালিয়ে যান। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রণাইল গ্রামের মৃত ওয়াহেদ আলী মন্ডলের ছেলে ওসমান গনিকে আটক করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই বিভাগের আরো খবর