1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
জবি নাট‍্যকলা বিভাগ আয়োজন করলো 'বৈষম‍্যহীন বাংলাদেশ (সুযোগ- সমস‍্যা -উত্তরণ)' শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা - আজকের কাগজ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
ফুটবলের মাঠ পেরিয়ে ব্যবসায়ও মেসির সাম্রাজ্য ও আধিপত্য আমেরিকাকে ওপেন চ্যালেঞ্জ! ২৯ দেশ নিয়ে চীনের নতুন ‘এআই জোট’ ছাত্র-জনতার বিজয় ১৭ বছরের ক্ষোভের ফল: সমাজকল্যাণ মন্ত্রী সোনাহাট বন্দরে মাদক সম্রাজ্ঞী ‘গেন্দি’ গ্রেপ্তার মাল্টিমিডিয়া জার্নালিষ্ট ফুটবল টুর্ণামেন্ট – ২০২৬ অনুষ্ঠিত সীমান্তে বিজিবির অভিযান, গাঁজা-ইয়াবাসহ আটক ৩ নওগাঁয় সাবেক অধ্যাপকের স্ত্রীকে হত্যা, হাসিনাসহ গ্রেফতার-২ কাস্টমস সার্ভার হ্যাক করে বিভিন্ন জালিয়াতি চক্রের অন্যতম সদস্য সেজানকে গ্রেপ্তার কুমিল্লা বিজিবি’র অভিযানে ৩৩ লক্ষ টাকা মুল্যের ভারতীয় শাড়ি জব্দ দেশের সব প্রতিষ্ঠান ও অর্থনীতি ফ্যাসিস্ট সরকার ধ্বংস করে গেছে : প্রধানমন্ত্রী

জবি নাট‍্যকলা বিভাগ আয়োজন করলো ‘বৈষম‍্যহীন বাংলাদেশ (সুযোগ- সমস‍্যা -উত্তরণ)’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা

স্পর্শ বনিক, জবি প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ৪ আগস্ট, ২০২৫ ১:৪২ পিএম
শেয়ার করুন

আজ সোমবার উৎসবমুখর পরিবেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নাট‍্যকলা বিভাগের আয়োজনে জুলাই বিপ্লব -২০২৪ স্মরণে ‘বৈষম‍্যহীন বাংলাদেশ ( সুযোগ-সমস‍্যা-উত্তরণ )’ শীর্ষক এক প্রীতি বিতর্ক প্রতিযোগিতা আয়োজিত হয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মো. আলপ্তগীন।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নাট‍্যকলা বিভাগের চেয়ারম্যান ক‍্যাথরিন পিউরীফিকেশন।

বিচারক প‍্যানেলে ছিলেন সহকারী অধ‍্যাপক ড. মোঃ কামালউদ্দিন খান , সহকারী অধ‍্যাপক শামস্ শাহরিয়ার কবি ও সহকারী অধ‍্যাপক রুবাইয়া জাবীন প্রিয়তা। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিভাগের শিক্ষক আফরিন হুদা।

প্রতিযোগিতায় সরকারি দলে ছিলেন বিভাগের ১৯ তম আবর্তনের শিক্ষার্থী দূর্বা, পারিহান, সানজিদ ও আয়াত। বিরোধী দলে ছিলেন বিভাগের ২০তম আবর্তনের শিক্ষার্থী সৌরভ, তাওহিদ ও জাবেদ।

প্রতিযোগিতা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মো. আলপ্তগীন বলেন ‘এই বিতর্ক অনুষ্ঠানের যুক্তিগুলোই আমাদের দর্পণ হিসেবে কাজ করবে।’ অনুষ্ঠানের সভাপতি বিভাগের চেয়ারম্যান ক‍্যাথরিন পিউরীফিকেশন বলেন ‘আমাদের শিক্ষার্থীরা চাইলে এরকম বিতর্ক প্রতিযোগিতা আমরা আরো আয়োজন করবো।’

অনুষ্ঠান শেষে প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এই বিভাগের আরো খবর