1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
জায়েদের পদের বিষয়ে সিদ্ধান্ত শনিবার, মন্ত্রণালয়ের চিঠি - আজকের কাগজ
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রিস উপকূলে দুই শতাধিক অভিবাসী উদ্ধার, বেশির ভাগই বাংলাদেশি নওগাঁয় ঐতিহাসিক হিন্দুবাঘা ধামে দুই কোটি টাকা ব্যায়ে নতুন শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ নবীন বিতার্কিক তৈরির লক্ষ্যে কুবি ডিবেটিং সোসাইটির ‘ক্রাউন অব আর্গুমেন্টস’ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচার, সতর্ক করল পুলিশ সাকিবের আর দেশে ফেরার সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী দিল্লিতে হাসিনার বক্তব্য নিয়ে যা বলছে ভারত হাসিনা সরকার পতনের ১ দফা কীভাবে এসেছিল জানালেন রাশেদ কিসের হাসিনা! মাঝেমধ্যে শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়: স্বরাষ্ট্রমন্ত্রী থাইল্যান্ডে বেড়েই চলেছে বন্দুক হামলা, ছয় বছরে ঝরেছে শতাধিক প্রাণ

জায়েদের পদের বিষয়ে সিদ্ধান্ত শনিবার, মন্ত্রণালয়ের চিঠি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২ ১:২০ পিএম
শেয়ার করুন

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদ্য সমাপ্ত নির্বাচনের বিতর্কে এবার নতুন মাত্রা পেল। ‘নোট দিয়ে ভোট’ কেনার অভিযোগে প্রার্থিতা বাতিল হতে পারে নব-নির্বাচিত সাধারণ সম্পাদক জায়েদ খানের। আর এ বিষয়ে সিদ্ধান্ত নিতে নির্বাচনের আপিল বোর্ডকে নির্দেশনা দিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়। যা আগামী শনিবার (৫ ফেব্রুয়ারি) চূড়ান্ত হবে।

এ ছাড়া মিশা-জায়েদ প্যানেল থেকে নির্বাচিত কার্যকরী পরিষদের সদস্য চুন্নুর পদটিও বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। তার বিরুদ্ধেও একই অভিযোগ এনেছেন পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী চিত্রনায়িকা নিপুণ।

জানা যায়, তাদের দুজনের প্রার্থিতা বাতিলের জন্য আপিল বোর্ডে আবেদন করেন এই নায়িকা। এরপর বোর্ড নির্দেশনা চেয়ে চিঠি পাঠায় সমাজকল্যাণ মন্ত্রণালয় বরাবর। পরে মন্ত্রণালয় দু’পক্ষের কথা শুনে ও পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত জানানোর নির্দেশ দেয় আপিল বোর্ডকে।

এ বিষয়ে এবারের শিল্পী সমিতি নির্বাচনে আপিল বোর্ডের প্রধান পরিচালক সোহানুর রহমান সোহান বলেন, ‘আগামী শনিবার (৫ ফেব্রুয়ারি) এ বিষয়ে আমাদের মিটিং হবে। সেখানে আমরা অভিযোগকারী এবং যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তাদেরকে ডাকব। তাদের দুই পক্ষের কথা শুনে আলোচনা করে তারপর তার ভিত্তিতে আমরা সিদ্ধান্ত দেবো। এমনও হতে পারে যদি দেখি দোষ প্রমাণিত হয় তাহলে আমরা পরাজিত প্রার্থীকে বিজয়ী করবো। আমরা শুধু আমাদের পর্যবেক্ষণ মন্ত্রণালয়ে পাঠাব। বাকিটা তারা জানাবে।’

গত ২৮ জানুয়ারি হয়েছে চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন। এতে সভাপতি পদে ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক হিসেবে জায়েদ খান বিজয়ী হন। এতে জায়েদ খান ভোট কিনেছেন বলে দাবি করেন তার সঙ্গে ১৩ ভোটে হেরে যাওয়া নিপুণ। এ ছাড়া বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাচন কমিশনার সবাই জায়েদের পক্ষে কাজ করেছেন বলে অভিযোগ তার।

এই বিভাগের আরো খবর