1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
জুতার সোলের ভেতরে অভিনব কায়দায় ইয়াবা বহনের সময় গ্রেফতার ২ - আজকের কাগজ
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় সরকারমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি রংপুরের পীরগাছায় আলোকিত নাপাইচন্ডি পাঠাগারের যাত্রা শুরু ইউরোপের বাজারে পোশাক রপ্তানি: মন্দা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় হতাহত ১৭ সাজেকে থমথমে পরিস্থিতি ও অবরোধ, ধস পর্যটন খাতে কারওয়ান বাজারে চাঁদাবাজি: গ্রেপ্তার আদাবর থানা ছাত্রদল আহ্বায়ক নয়ন জামালপুরের যমুনা সার কারখানায় ফের উৎপাদন শুরু পরকীয়ার অপবাদে বাড়িতে ঢুকে নারীকে মারধর, চুল কেটে শরীরে মরিচের গুঁড়া স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় এএসপিকে মারধর এই মুহূর্তে এনসিপির কোনো আদর্শ নেই: রাশেদ খাঁন

জুতার সোলের ভেতরে অভিনব কায়দায় ইয়াবা বহনের সময় গ্রেফতার ২

চট্টগ্রাম ব্যুরো
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬ ৯:০৪ পিএম
শেয়ার করুন

নগরের বাকলিয়া এলাকায় জুতার সোলের ভেতরে অভিনব কায়দায় ইয়াবা বহনের সময় দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে চেকপোস্টে ডিউটিতে থাকা থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি ২০২৬) রাত ২টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়া থানাধীন শহীদ বশরুজ্জামান গোলচত্বরস্থ পুলিশ বক্সের সামনে সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতাররা হলেন—নরসিংদী সদর উপজেলার পশ্চিম কান্দাপাড়া এলাকার খোরশেদা বেগম (৪৫) ও শাহ জালাল মিয়া (৫২)।

পুলিশ জানায়, জুতার সোলের ভেতরে লুকিয়ে অভিনব পদ্ধতিতে ইয়াবা বহন করা হচ্ছিল। অভিযানের সময় তাদের কাছ থেকে ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপি বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান।

তিনি জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গ্রেফতারদের আদালতে সোপর্দ করা হয়েছে।

এই বিভাগের আরো খবর