1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
জুলাই প্রতি বছর আসে, সরকারকে জামায়াত আমির - আজকের কাগজ
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম:
দেশে ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু কর্মীদের বিএমডব্লিউ উপহার দিয়ে চমকে দিলেন চীনা রেস্তোরাঁমালিক হাতীবান্ধায় সারের দাবিতে কৃষকদের মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ দেশে ফিরলে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা হবে: তথ্য উপদেষ্টা ঢাকা ও চট্টগ্রামে হঠাৎ বিদ্যুৎ বিপর্যয় লালন আখড়াবাড়ির দানবাক্স খুলে মিলল ৮ লাখ টাকা জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক: নতুন সম্পর্কের সূচনা আনন্দ নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চলছে পাঠদান, “ঝুঁকিতে শিশু শিক্ষার্থীরা” দ্বিপাক্ষিক সম্পর্ক ও অংশীদারিত্ব জোরদারে প্রতিশ্রুতি দুই প্রধানমন্ত্রীর ইয়ন সাং-হোর নতুন ছবি ‘কলোনি’: বুদ্ধিমতি জম্বিদের নতুন আতঙ্ক

জুলাই প্রতি বছর আসে, সরকারকে জামায়াত আমির

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬ ৮:৪৪ পিএম
শেয়ার করুন

জাতীয় জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয়ে বিএনপি বিরোধিতা করে জাতির সঙ্গে স্পষ্ট প্রতারণা করছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সরকারকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, কোনো আদুভাই, দাদুভাই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমাদের সন্তানদের ওপর ছড়ি ঘুরাক, এটা আমরা মেনে নেবো না। মনে রাখবেন, জুলাই প্রতি বছরে আসে।

আগামীর লড়াইয়ে জাতির প্রয়োজনে আমরা সামনের সারিতে থেকে যুদ্ধ চালিয়ে যাবো।শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধা’ আয়োজিত জাতীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় আমির জামায়াত মন্তব্য করেন গণভোটের সত্তর শতাংশ রায় যেদিন বাস্তবায়িত হবে, সেদিন থেকেই এ দেশে চিরতরে ফ্যাসিবাদের কবর রচনা হবে।

বিএনপি নেতাদের উদ্দেশে জামায়াত আমির বলেন, এই বিপ্লবের কারণেই আপনারা বিদেশ থেকে স্বদেশে ফেরত আসতে পেরেছেন, নাহলে তো এটা কল্পনাও করতে পারতেন না।

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে তিনি বলেন, থানার ভেতরে ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের ওপর হামলা ও সংসদ সদস্যের গাড়ি ভাঙচুর প্রমাণ করে দেশ কোন দিকে যাচ্ছে।

সমাবেশে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকার জনগণকে যতোই বিভ্রান্ত করুক, গণভোটের রায় বাস্তবায়নের আন্দোলন দুর্বার গতিতে চলবে। গণরায় বাস্তবায়ন না হলে রাষ্ট্র আবারও ফ্যাসিবাদী শাসনের দিকে অগ্রসর হবে। গণভোট বাস্তবায়ন না হলে সরকারকে নির্মম পরিণতি ভোগ করতে হবে।

জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেন, বাংলাদেশে একদলীয় শাসন আর কখনও ফিরে আসবে না। কোনো ফ্যাসিস্ট সরকারকে আমরা মেনে নেবো না, প্রয়োজনে জীবন দেবো।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, গণভোট নিয়ে দ্বিচারিতার রাজনীতি শুরু করেছে বিএনপি। নির্বাচনের আগে ‘হ্যাঁ’ তে ভোট দেওয়ার কথা বললেও, নির্বাচনে জিতে তা নিজেরাই মানছেন না। জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবতায়নের বক্তব্য জাতির সঙ্গে আরেক প্রতারণা। মূলত তারা তাদের নোট অব ডিসেন্ট বাস্তবতায়ন করতে চায়।

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমদ বীর বিক্রম বলেন, যদি জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন না করেন, তাহলে ৬৪ জেলায় ৬৪টি সমাবেশ, মিছিল হবে। আপনি কয়টি সামলাবেন। ৬৪ জেলা থেকে আন্দোলন শুরু হলে সেটির সামাল দেওয়ার ক্ষমতা আপনাদের নেই। তাই অহঙ্কার করে ঘরে বসে থাকবেন না।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বলেন, যেই বিএনপির জন্ম হয়েছে গণভোটের মাধ্যমে, তারাই আজ গণভোটকে অস্বীকার করছে। কার্যত তারা নিজেদের অস্তিত্ব অস্বীকার করছে। বিএনপি আওয়ামী লীগ হয়ে ফেরার চেষ্টা করলে জনগণ রুখে দিবে।

নাহিদ বলেন, নানারকম কার্ড দিয়ে তেল ফুরিয়ে ফেলছে বিএনপি। ইতিহাসে মাত্র দুই মাসে এতোটা অজনপ্রিয় হওয়ার মতো সরকার আগে ছিলো না। আমরা সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত ছিলাম। কিন্তু তারা সেই পরিবেশ রাখেনি।

এই বিভাগের আরো খবর