1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
দেশে ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু - আজকের কাগজ
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
আইনজীবী: দেশেই আছেন রুমি, চেয়েছেন আগাম জামিন দেশে ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু কর্মীদের বিএমডব্লিউ উপহার দিয়ে চমকে দিলেন চীনা রেস্তোরাঁমালিক হাতীবান্ধায় সারের দাবিতে কৃষকদের মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ দেশে ফিরলে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা হবে: তথ্য উপদেষ্টা ঢাকা ও চট্টগ্রামে হঠাৎ বিদ্যুৎ বিপর্যয় লালন আখড়াবাড়ির দানবাক্স খুলে মিলল ৮ লাখ টাকা জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক: নতুন সম্পর্কের সূচনা আনন্দ নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চলছে পাঠদান, “ঝুঁকিতে শিশু শিক্ষার্থীরা” দ্বিপাক্ষিক সম্পর্ক ও অংশীদারিত্ব জোরদারে প্রতিশ্রুতি দুই প্রধানমন্ত্রীর

দেশে ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ ৪:৫৬ পিএম
শেয়ার করুন

চলতি মৌসুমে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে রেকর্ড ১১ জনের মৃত্যু হয়েছে, যা এ বছরে একদিনে সর্বোচ্চ। এ নিয়ে দেশে মোট প্রাণহানি ৪০০ জনে পৌঁছাল। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানানো হয়। মঙ্গলবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। এবার ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু হওয়ায় সেই রেকর্ড ছাড়িয়ে গেল।

প্রতিবেদন অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ৭১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ১ লাখ ২৮ হাজার ২৩৭ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ২১ হাজার ৪২২ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছর সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে অক্টোবরে—১৫৫ জন। এছাড়া সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং বছরের শুরুতে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুজন করে মারা গেছেন। এর আগে ৬ ও ১৫ অক্টোবর দেশে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যুর রেকর্ড ছিল, যা গত ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যুতে অতিক্রম করল।

এই বিভাগের আরো খবর