মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
গোপনে নিজস্ব ভাষা তৈরি করছে এআই মডেল: জিওফ্রে হিন্টন আওয়ামী লীগের সন্ত্রাসবাদী রাজনীতির শিকড় ও বর্তমান প্রেক্ষাপট গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগের ঘটনায় শাস্তির দাবি জানালেন ড. মুহাম্মদ ইউনূস ৩৪ বছরে পা দিলেন মার্কিন পপ তারকা মাইলি সাইরাস স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে যা বললেন ইইউ রাষ্ট্রদূত মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ আওয়ামী লীগ ঠেকাতে রাজধানীতে মোটরসাইকেল র‍্যালি করবে এনসিপি রাষ্ট্রপতি: দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে জাতীয় স্টেডিয়ামকে নতুন রূপ দেওয়ার পরিকল্পনা আমিনুল হকের

টুইন পিকের রুফটপ রেস্তোরাঁ ভেঙে দিল রাজউক

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ৪ মার্চ, ২০২৪ ৯:০৫ এএম
Advertisement
শেয়ার করুন

রাজধানীর ধানমন্ডিতে অবৈধ রেস্তোরাঁ উচ্ছেদে আজ সোমবার অভিযানে নেমেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। অভিযানে সাত মসজিদ রোডের আলোচিত গাউছিয়া টুইন পিক ভবনের রুফটপ রেস্তোরাঁ ভেঙে ফেলা হয়েছে।

এর আগে সোমবার দুপুর ১২টা থেকে রেস্তোরাঁটি ভাঙার কাজ শুরু করে রাজউক। রাজউক সূত্রে জানা যায়, নিয়ম অনুযায়ী, ভবনটির ছাদ ফাঁকা থাকার কথা ছিল। কিন্তু কোনো ধরনের অনুমতি ছাড়া সেখানে রেস্তোরাঁ গড়ে উঠেছে। তাই এটি ভেঙে ফেলেছে রাজউক।

রাজউক জোন-৩ এর পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ার সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অফিসের জন্য অনুমোদিত এই ভবনে অবৈধভাবে চালানো হচ্ছে রেস্টুরেন্ট ও ফুডকোর্ট।

তাজিনা সারোয়ার আরও বলেন, ‘এই ভবনটি মূলত এফ ক্যাটাগরির। এটি অফিসের জন্য রাজউক থেকে অনুমোদন দেওয়া হয়েছে। কিন্তু এখানে অবৈধভাবে প্রায় ৮-১০টির মতো রেস্টুরেন্ট করা হয়েছে। আমরা বিষয়গুলো খতিয়ে দেখছি। অভিযান শেষে বিস্তারিত জানাতে পারব।’

এর আগে গত রবিবার সন্ধ্যা থেকে রাজধানীজুড়ে বিভিন্ন রেস্তোরাঁয় অভিযান পরিচালনা করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। অভিযানে রেস্তোরাঁগুলোর অগ্নিনিরাপত্তার ব্যবস্থা আছে কিনা বা যথাযথ অনুমতি রয়েছে কিনা সেগুলো দেখা হয়। অভিযানে বিভিন্ন রেস্টুরেন্টে অনিয়ম থাকার কারণে মোট ২৫ জনকে আটক করা হয়।

উল্লেখ্য, গত ২৯ ফেব্রুয়ারি রাজধানীর বেইলি রোডে একটি রেস্টুরেন্টে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জন নিহত হয়েছেন।

এই বিভাগের আরো খবর