সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
৩৪ বছরে পা দিলেন মার্কিন পপ তারকা মাইলি সাইরাস স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে যা বললেন ইইউ রাষ্ট্রদূত মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ আওয়ামী লীগ ঠেকাতে রাজধানীতে মোটরসাইকেল র‍্যালি করবে এনসিপি রাষ্ট্রপতি: দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে জাতীয় স্টেডিয়ামকে নতুন রূপ দেওয়ার পরিকল্পনা আমিনুল হকের কুতুবখালী খাল পুনঃখনন শুরু করল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ঈশ্বরদীতে আধিপত্য বিস্তারের সংঘর্ষে ছাত্রদলের ৫ কর্মী গুলিবিদ্ধ ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে দেশে নাশকতা করছেন শেখ হাসিনা

৩৪ বছরে পা দিলেন মার্কিন পপ তারকা মাইলি সাইরাস

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ ১১:২৬ পিএম
Advertisement
শেয়ার করুন

ডিজনি চ্যানেলের জনপ্রিয় কিশোরী তারকা থেকে বিশ্বসংগীতের প্রথম সারির পপ গাইয়ে পরিণত হওয়া মাইলি সাইরাসের জীবন নানা রূপান্তরে ভরা। কখনো পর্দা কাঁপানো চরিত্র, আবার কখনো মঞ্চে বিতর্কিত উপস্থিতি—সব মিলিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতেই থেকেছেন তিনি। ব্যক্তিজীবনের প্রেম, বিচ্ছেদ, মাদক নিয়ে বিতর্ক কিংবা পারিবারিক জটিলতা—কোনো কিছুই তাঁর ক্যারিয়ারের গতি থামিয়ে রাখতে পারেনি। আন্তর্জাতিক সংগীতাঙ্গনে নিজের স্বতন্ত্র স্থান তৈরি করা এই মার্কিন পপ তারকা আজ ২৩ নভেম্বর ৩৪ বছরে পা দিলেন। ১৯৯২ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের টেনেসিতে তাঁর জন্ম হয়।

সংগীতের পরিবেশেই বেড়ে উঠেছেন মাইলি। তাঁর বাবা বিলি রে সাইরাস কান্ট্রি সংগীতাঙ্গনের পরিচিত মুখ। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি মাইলির ঝোঁক ছিল প্রবল। ২০০৩ সালে টিম বার্টনের ‘বিগ ফিশ’ চলচ্চিত্রে একটি ছোট চরিত্রের মাধ্যমে পর্দায় তাঁর আত্মপ্রকাশ ঘটে। তবে মাইলির ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয় ডিজনি চ্যানেলের বিখ্যাত সিরিজ ‘হান্না মন্টানা’। ২০০৬ সালে শুরু হওয়া এই সিরিজে তিনি মাইলি স্টুয়ার্ট চরিত্রে অভিনয় করেন। এক সাধারণ কিশোরীর গোপনে পপ তারকা হান্না মন্টানা হয়ে ওঠার এই দ্বৈত ভূমিকার গল্প রাতারাতি তাকে বিপুল পরিচিতি এনে দেয়। সিরিজটির সাফল্যে রাতারাতি কিশোরীদের প্রিয় তারকা হয়ে ওঠেন মাইলি।

ডিজনির সাফল্যের পর সংগীতাঙ্গনেও নিজের অবস্থান শক্ত করেন মাইলি সাইরাস। ২০০৮ সালে তাঁর একক অ্যালবাম ‘ব্রেকআউট’ প্রকাশিত হয়, যা তাঁকে একজন একক শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করে। পরবর্তী সময়ে ‘পার্টি ইন দ্য ইউএসএ’, ‘দ্য ক্লাইম্ব’, ‘উই কান্ট স্টপ’ এবং ‘রেকিং বল’-এর মতো জনপ্রিয় গানগুলোর মাধ্যমে বিশ্বব্যাপী পপ তারকা হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। কেউ একে সাহসী শিল্পীসত্তার প্রকাশ বলেছেন, কেউ দেখেছেন সস্তা প্রচারণা হিসেবে। তবে তাঁর অতীতের অভিজ্ঞতাকে চিকিৎসাগতভাবে মাদকাসক্তি হিসেবে চিহ্নিত করার তথ্য নেই। অনেক শ্রোতা গানটিকে লিয়ামের সঙ্গে তাঁর সম্পর্কের প্রতিচ্ছবি হিসেবে দেখেছেন।

তবে ডিজনির পরিচ্ছন্ন কিশোরী তারকার ভাবমূর্তি থেকে বের হওয়ার চেষ্টা মাইলির জন্য সহজ ছিল না। ২০১৩ সালে এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে রবিন থিকের সঙ্গে তাঁর পরিবেশনা বিশ্বজুড়ে প্রচণ্ড সমালোচনার জন্ম দেয়। সেই বছরই প্রকাশিত ‘ব্যাঙ্গার্জ’ অ্যালবামের ‘রেকিং বল’ গানের ভিডিওতে প্রায় অনাবৃত অবস্থায় ধ্বংসস্তূপের ওপর ঝুলে থাকা বলের ওপর দোল খাওয়ার দৃশ্য নিয়ে বিতর্ক ছড়িয়ে পড়ে। এর আগেও ২০০৮ সালে মাত্র ১৫ বছর বয়সে ভ্যানিটি ফেয়ারের জন্য তোলা ছবি এবং ২০১০ সালে প্রকাশ পাওয়া গাঁজা সেবনের ভিডিও নিয়ে তিনি বিতর্কের মুখে পড়েছিলেন। মঞ্চে তাঁর নাচ, পোশাক ও অঙ্গভঙ্গি নিয়ে সমালোচনার ঝড় ওঠে। ২০১০ সালে গাঁজা সেবনের একটি ভিডিও প্রকাশিত হলেও সেটি নিয়েও ব্যাপক আলোচনা হয়। বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর ভক্তদের অভিনন্দনে ভাসছেন এই দম্পতি।

তারকাখ্যাতির মানসিক চাপ ও ব্যক্তিগত জীবনের অস্থিরতার কারণে একসময় মাদক ও অ্যালকোহলের দিকে ঝুঁকে পড়েছিলেন বলে বিভিন্ন সাক্ষাৎকারে মাইলি নিজেই স্বীকার করেন। তবে ২০২০ সালে করোনা মহামারির সময়ে তিনি মাদকমুক্ত জীবনে ফেরার সিদ্ধান্ত নেন। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি জানান, স্বাভাবিক ও সুস্থ জীবনে অভ্যস্ত হতে তাঁর সময় লেগেছে। এ ছাড়া মানসিক উদ্বেগ ও মঞ্চভীতি দূর করতে থেরাপির পাশাপাশি ‘ইএমডিআর’ নামক বিশেষ মনোচিকিৎসারও সহায়তা নিয়েছেন তিনি। টেলিভিশনের পাশাপাশি গানেও জনপ্রিয়তা বাড়তে থাকে। স্বাভাবিক জীবনে ফিরে আসার অভ্যাস তাঁর তৈরি হয়নি। তবে এখন সুস্থ ও মাদকমুক্ত জীবনযাপনের অভিজ্ঞতা তাঁকে নিজের অতীতকে সহানুভূতির সঙ্গে দেখতে শিখিয়েছে। এই অভিজ্ঞতা তাঁর জীবনযাপনে ইতিবাচক পরিবর্তন এনেছে। তাঁদের বিয়ের পেছনে ভালোবাসার পাশাপাশি অতীতের মানসিক আঘাত ও দ্রুত সবকিছু ঠিক করে ফেলার চেষ্টাও কাজ করেছিল বলে মনে করেন তিনি।

মাইলি সাইরাসের জীবনের অন্যতম আলোচিত অধ্যায় ছিল অস্ট্রেলীয় অভিনেতা লিয়াম হেমসওয়ার্থের সঙ্গে সম্পর্ক। ২০০৯ সালে ‘দ্য লাস্ট সং’ ছবির সেটে তাঁদের পরিচয় ও প্রেম। দীর্ঘ এক দশকের সম্পর্ক ভাঙা-গড়ার পর ২০১৮ সালের ডিসেম্বরে টেনেসিতে ঘরোয়াভাবে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে সেই সংসার বেশি দিন টেকেনি; ২০১৯ সালের আগস্টে বিচ্ছেদের ঘোষণা এবং ২০২০ সালের জানুয়ারিতে আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়। পরবর্তীতে মাইলি জানান, ২০১৯ সালের গ্লাস্টনবেরি উৎসবে গান গাওয়ার মুহূর্তে তিনি উপলব্ধি করেছিলেন যে এই সম্পর্ক আর বজায় রাখা সম্ভব নয়।

লিয়ামের সঙ্গে বিচ্ছেদের পর মাইলির জীবনে আসেন সংগীতশিল্পী ও ড্রামার ম্যাক্স মোরান্ডো। ২০২১ সালে পরিচয়ের পর ২০২৫ সালের শেষ দিকে জাপানে তাঁদের বাগ্‌দান সম্পন্ন হয়। এর পর ২০২৬ সালের ২১ নভেম্বর ক্যালিফোর্নিয়ার পাম স্প্রিংসে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন এই যুগল। সেন্ট লরাঁর নকশা করা বিশেষ সিল্কের গাউন পরে বিয়ের পিড়িতে বসেন মাইলি। ৩৪তম জন্মদিনের ঠিক দুদিন আগেই জীবনে নতুন অধ্যায় শুরু করলেন তিনি। ২০১২ সালে বাগ্‌দান হলেও পরের বছর তাঁদের বিচ্ছেদ হয়।

ব্যক্তিগত জীবনের নানা ঝড়ঝাপটা কাটিয়ে ২০২৩ সালে ‘এন্ডলেস সামার ভ্যাকেশন’ অ্যালবামের ‘ফ্লাওয়ার্স’ গান দিয়ে সংগীতাঙ্গনে দুর্দান্ত প্রত্যাবর্তন করেন মাইলি। আত্মনির্ভরশীলতার বার্তা দেওয়া এই গানটি আন্তর্জাতিকভাবে দারুণ হিট হয়। ২০২৪ সালে গানটির জন্য ক্যারিয়ারে প্রথমবারের মতো দুটি গ্র্যামি (রেকর্ড অব দ্য ইয়ার ও বেস্ট পপ সোলো পারফরম্যান্স) অর্জন করেন তিনি। পরে বিয়ন্সের সঙ্গে ‘টু মোস্ট ওয়ান্টেড’ গানের জন্য আরও একটি গ্র্যামি জেতায় তাঁর মোট গ্র্যামি সংখ্যা দাঁড়ায় তিনে। ২০২৫ সালে তাঁর নবম স্টুডিও অ্যালবাম ‘সামথিং বিউটিফুল’ প্রকাশিত হয়।

গান ও অভিনয়ের পাশাপাশি আবাসন ব্যবসায় বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন এই গায়িকা। ২০১৭ সালে টেনেসির ফ্র্যাঙ্কলিনে ৫৮ লাখ ডলারে কেনা একটি খামারবাড়ি ২০২২ সালে তিনি ১ কোটি ৪৫ লাখ ডলারে বিক্রি করেন, যা থেকে তিনি মোটা অঙ্কের মুনাফা অর্জন করেন। ভোগ, এপি, গ্র্যামিডটকম ও আইএমডিবি অবলম্বনে।

এই বিভাগের আরো খবর