1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
ট্রাইব্যুনাল সালিসের চেয়ে নিচে নেমে গেছে: প্রসিকিউটর গাজী মোনাওয়ার - আজকের কাগজ
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
জাবিতে উপাচার্যকে অবরুদ্ধ করে তালা ভাঙল ছাত্রদল চট্টগ্রামে যুবদল নেতা জিল্লুর রহমান জুয়েল ও আরমান গ্রেপ্তার নেতানিয়াহুর পতন ঘটাতে একাট্টা ইসরায়েলের চার বিরোধী দল নাহিদ ইসলাম: শ্রমিক আন্দোলনে যদি ফ্যাসিস্টদের অনুপ্রবেশ ঘটে, এর দায়ভার সরকারের কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর শঙ্কায় ট্রাম্প, বড় পরীক্ষায় মার্কিন প্রেসিডেন্ট ইউরো দলে সুযোগ পেল রোনালদোর ছেলে তিন মেগা প্রকল্প দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রীর নির্দেশনা দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পরকীয়া গোপন রাখতে দম্পতিকে হত্যা: পুলিশ শেখ হাসিনার সম্পদ বাজেয়াপ্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি

ট্রাইব্যুনাল সালিসের চেয়ে নিচে নেমে গেছে: প্রসিকিউটর গাজী মোনাওয়ার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২ নভেম্বর, ২০২৬ ৬:৩৫ পিএম
শেয়ার করুন

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে চলমান মানবতাবিরোধী অপরাধের মামলার জেরার সময় ট্রাইব্যুনালের পরিবেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ মামলাটির জেরার সময় তিনি মন্তব্য করেন যে, আদালত এখন ‘সালিসের চেয়েও নিচে নেমে গেছে’। এ কথা তখন লিখছিলেন ট্রাইব্যুনালের টাইপিস্ট।

জিয়াউল আহসানের বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার অভিযোগ রয়েছে।

সোমবার মামলার তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামকে জেরা করছিলেন আসামিপক্ষের আইনজীবী মো. সাহিদুর রহমান। এ সময় জিয়াউলের বোন ও আইনজীবী নাজনীন নাহারও উপস্থিত ছিলেন। জেরা চলাকালে মনিটরে ভাসতে থাকা তথ্যের ভিত্তিতে প্রসিকিউশনের পক্ষ থেকে তদন্ত কর্মকর্তাকে মনিটরের দিকে তাকাতে বলা হয়। এ নিয়ে একাধিক প্রসিকিউটর কথা বলায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

একপর্যায়ে আইনজীবী নাজনীন নাহার প্রসিকিউশনের উদ্দেশে বলেন, ‘সবাই মিলে জেরার জবাব দিন।’ এর প্রেক্ষিতে প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম উঠে দাঁড়িয়ে বলেন, ‘আপনার অনেক কথা সহ্য করছি। আপনি যা খুশি তাই বলছেন।’ এ সময় নাজনীন নাহার তাকে আঙুল উঁচিয়ে কথা বলার কারণ জানতে চান। এই বাকবিতণ্ডার এক পর্যায়ে প্রসিকিউটর গাজী মোনাওয়ার বলেন, ট্রাইব্যুনাল সালিসের চেয়েও নিচে নেমে গেছে।

পরিস্থিতি শান্ত করতে ট্রাইব্যুনাল প্রসিকিউটরের উদ্দেশে জানতে চান যে তিনি আইনগত ব্যবস্থা গ্রহণ করতে চান কি না। জবাবে প্রসিকিউটর বলেন, তিনি কেবল কোর্টের পরিবেশ ফিরিয়ে আনতে চান। তিনি জানান, এজলাসে আসামিপক্ষ ও আইনজীবীরা কথা বলায় আদালতের শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়ছে। এই রাগ করা, রাগ ভাঙানোর মাঝখানে ট্রাইব্যুনাল এজলাসে বসে আছেন।

পরে এ বিষয়ে মুঠোফোনে গাজী মোনাওয়ার গণমাধ্যমকে বলেন, একজন ডিফেন্স কাউন্সিল রাগ করে জেরা করবেন না বলে জানালে আরেকজন তাকে অনুরোধ করেন। এই প্রক্রিয়ার মধ্যে আসামি নিজেও কথা বলছিলেন, যা আদালতের ডেকোরাম বা ডিসিপ্লিন নষ্ট করছে।

জেরার এক পর্যায়ে তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, ২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত জিয়াউল আহসান র‍্যাব ও এনএসআইয়ে কর্মরত ছিলেন। তবে তদন্তের প্রয়োজনে তিনি এনএসআইয়ে যাননি। তিনি দাবি করেন, সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকের সঙ্গে জিয়াউল আহসানের যোগাযোগ ছিল বলে তিনি তথ্য পেয়েছেন এবং তা নিজের ডায়েরিতে লিখে রেখেছেন। ‘গলফ অপারেশনের’ কথা বলে দেওয়ায় আলকাছ মাঝিকে শেষ করে দিতে বলেছিলেন জিয়াউল আহসান।

তদন্ত কর্মকর্তা আরও স্বীকার করেন যে, শেখ হাসিনা ও তারিক সিদ্দিকের সঙ্গে জিয়াউল আহসানের মুঠোফোনে যোগাযোগের স্বপক্ষে তাঁর কাছে কোনো ডিজিটাল প্রমাণ নেই। জিয়াউল আহসানকে সশরীরে ট্রাইব্যুনালে না এনে কারাগার থেকে ভার্চ্যুয়ালি শুনানিতে অংশ নেওয়ানোর কথা আগেই জানানো হয়েছিল। ট্রাইব্যুনালে থাকা বড় দুটি মনিটরসহ অন্য মনিটরেও ভাসছিল।

এই বিভাগের আরো খবর