1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ঢাকা শহরে অর্ধেক কেন্দ্র ঝুঁকিপূর্ণ : ডিএমপি কমিশনার - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে প্রাইভেট কারে নেওয়া হচ্ছিল ইয়াবা, আটক ৩ শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে : স্বাস্থ্যমন্ত্রী পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাইকোর্টে খালাস পুলিশের ৫ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি স্থানীয় নির্বাচন : ২৭ আগস্ট ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ পৈতৃক ভিটায় মসজিদ নির্মাণ করছেন নায়িকা ববিতা বাংলাদেশে বিয়ে করা নিয়ে নাগরিকদের কঠোর বার্তা চীনের আ.লীগের রাজনীতি নিষিদ্ধ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা শহরে অর্ধেক কেন্দ্র ঝুঁকিপূর্ণ : ডিএমপি কমিশনার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪ ১২:০০ পিএম
শেয়ার করুন

রাজধানী ঢাকার ২১৪৬টি কেন্দ্রের মধ্যে অর্ধেক ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার ডিবি হাবিবুর রহমান। আজ সোমবার দুপুরে রাজারবাগ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে বই উৎসব শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘ঢাকা শহরে অর্ধেক কেন্দ্র ঝুঁকিপূর্ণ বিবেচনা করে নিরাপত্তাব্যবস্থা সাজানো হয়েছে। শহরের মধ্যে অনেক দূরবর্তী কেন্দ্রও রয়েছে, যেখানে ট্রলার দিয়ে যেতে হয়।সব বিবেচনা করে আমাদের নিরাপত্তাব্যবস্থা মজবুত বলে মনে করছি।’

ঢাকা শহরে একই স্থানে একটি কেন্দ্র আবার একাধিক কেন্দ্র রয়েছে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘এসব ভোটকেন্দ্রে পুলিশের পাশাপাশি আনসার সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। এছাড়া বাইরে টহল দল হিসেবে বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। এতে নির্বাচন শান্তিপূর্ণ হতে খুব বেশি সমস্যা হবে না বলে মনে করছি।

আগামী ৭ জানুয়ারির নির্বাচনকে ঘিরে সব ধরনের কার্যক্রম চলছে জানিয়ে হাবিবুর রহমান বলেন, ‘এখন প্রচারণার পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করা হচ্ছে। অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হবে।’

এই বিভাগের আরো খবর