1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী পলকের বাড়ি ভাঙচুর, মালামাল লুট - আজকের কাগজ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
অভিনয়ের বাইরে পশ্চিমবঙ্গে ভিন্ন মঞ্চে জয়া আহসান ১৫ বছরের কমবয়সী ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তরা হজে যেতে পারবেন না আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী নওগাঁয় পানিতে ডুবে নবদম্পতির মৃত্যু, শয়ন ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার ‎কুবিতে ‘বন্ধু’র উদ্যোগে সপ্তাহব্যাপী ব্লাডগ্রুপিং ও সদস্য সংগ্রহ ক্যাম্পেইন ‎ জোয়ারে শাহপরীর দ্বীপের বেড়িবাঁধে ধস, আতঙ্কে ৪০ হাজার মানুষ দেড় মাসেও আবাসন বৃত্তি পাননি জবির ২৮০ শিক্ষার্থী রংপুর-কুড়িগ্রাম লাইনে শাটডাউন, বিদ্যুৎ বিঘ্নের শঙ্কা নোবিপ্রবিতে মোবাইল চার্জিং বুথ স্থাপন আর্থিক চাপে টিউশনি-খণ্ডকালীন কাজে ঝুঁকছেন ববি শিক্ষার্থীরা

তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী পলকের বাড়ি ভাঙচুর, মালামাল লুট

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ৫ আগস্ট, ২০২৪ ২:৩৫ পিএম
শেয়ার করুন

নাটোরের সিংড়ায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী এডভোকেট জুনাইদ আহমেদ পলকের বাসভবন ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। এ সময় মালামাল লুট করা হয়েছে। আজ সোমবার বিকেল ৫টার দিকে সিংড়ায় বাসভবনে এ ভাঙচুর ও লুটের ঘটনা ঘটে।

এসময় সিংড়া পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌসের বাসাও ভাঙচুর করা হয়।

সরেজমিনে দেখা গেছে, সিংড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ও ভাঙচুর করে শত শত বিক্ষুব্ধ জনতা। এছাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আরিফুল ইসলামের বাসা, অপর যুগ্ম সম্পাদক রুহুল আমিন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তহিদুল ইসলামের বাসা ও কার্যালয় ভাঙচুর করেছে জনতা।

প্রতিমন্ত্রী পলকের বাসার সামনে একটি মোটরসাইকেলে আগুন দেয় তারা। শহরে পলকের ছবি সম্বলিত সাইনবোর্ডও ভাঙচুর করে শত শত বিক্ষুব্ধ জনতা।

এই বিভাগের আরো খবর