1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
তোরে মাইরা বাক্সে ভরে রাখলে দুই কোটি টাকা যাবে, আমার কিছুই হবে না: সংবাদ সম্মেলনে পিংকির - আজকের কাগজ
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম:
অটোরিকশা ছিনতাই চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে রূপনগর থানা পুলিশ চট্টগ্রাম মহানগর যুবদলে আক্তার হোসেন শাহিন কেউ নয়, “তিনি প্রতারক..! স্থানীয় নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার : মীর শাহে আলম বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ মোহাম্মদপুরে চাপাতি ঠেকিয়ে অস্ট্রিয়ায় অধ্যয়নরত যুবকের দুই আইফোন ছিনতাই সাজেকে অবরোধকারীদের হামলায় নিরাপত্তা বাহিনীর ৯ সদস্য আহত মোংলা বন্দর পরিদর্শন করে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী দেড় মিনিটে ৩৫ বার ‘স্যার’, ভাইরাল রাজারহাটের ইউএনও! সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলার দাবি হুতি গোষ্ঠীর রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭

তোরে মাইরা বাক্সে ভরে রাখলে দুই কোটি টাকা যাবে, আমার কিছুই হবে না: সংবাদ সম্মেলনে পিংকির

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫ ৫:৫৬ পিএম
শেয়ার করুন

চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলে এবার সংবাদ সম্মেলন করেছেন তার সাবেক গৃহকর্মী পিংকি আক্তার। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সাংবাদিক সমিতিতে আয়োজিত সংবাদ সম্মেলনে পিংকি তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের বর্ণনা দেন।

পিংকি বলেন, পরীমনি তাকে হুমকি দিয়ে বলেছেন- ‘তোকে মেরে যদি বক্সে ভরে রাখি তাহলে তার কিছুই হবে না, শুধু দুই কোটি টাকা যাবে’।

এই গৃহকর্মী বলেন, পরীমনি আমাকে শুধু একটা বাচ্চার কাজ করার জন্য নেননি, উনার বাসায় যখন আমি যাই আমাকে দুইটা বাচ্চা, তারপর রান্না করাসহ যাবতীয় কাজই করতে হতো। তারপর আমাকে বাজারের লিস্ট লিখতে হতো। ঘটনার দিন যখন আমি বাজারের লিস্ট লিখতে যাই তখন সৌরভ নামে একজন বলেন- বাচ্চা নাকি কান্না করছে; তুমি বাচ্চার কাছে যাও।

তিনি বলেন, আমি বাচ্চার কাছে যাই, যাওয়ার পরে ১৫ থেকে ২০ মিনিট পরে আবার সৌরভ আসেন। আসার পরে আমাকে বলেছেন পিঙ্কি ওকে একটু সলিড খাবার দাও। তখন আমি ভাইয়াকে (সৌরভ) বলি দুই ঘণ্টা হতে ২০ মিনিট কী ২৫ মিনিট বাকি আছে। তাহলে সলিড খাবার একটু পরে দেই- এখন আমি দুধ দেই।

এই বিভাগের আরো খবর