1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
দুইদিনে ৯৪ চাঁদাবাজ গ্রেপ্তার : ডিএমপি কমিশনার - আজকের কাগজ
রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাতের আঁধারে ক্ষুধার্ত ব্যক্তিদের পাশে দাঁড়ালেন সানজিদা ইসলাম তুলি এমপি আদ্‌-দ্বীন হাসপাতাল আমার পেছনে কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে: স্বাস্থ্যমন্ত্রী বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম কালিয়াকৈরে মাদক বিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার দুই যুবক রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা ভাইরাল ভিডিও কাণ্ডে কুড়িগ্রামে পদ গেল প্যানেল চেয়ারম্যানের ৭০ শতাংশ মানুষের রায়কে অগ্রাহ্য করে কোনো সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারে না গাড়ি থামিয়ে গুলি করে ৭ মাসের শিশুকে হত্যা, বিচার দাবি পরিবারের ইরানে ১৩৯ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা মওকুফ করলেন মোজতবা খামেনি

দুইদিনে ৯৪ চাঁদাবাজ গ্রেপ্তার : ডিএমপি কমিশনার

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ৩ মে, ২০২৬ ৮:২৬ পিএম
শেয়ার করুন

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার জানিয়েছেন গত দুইদিনে ৫৮ জন তালিকাভুক্ত চাঁদাবাজ ও তাদের ৯৪ সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের মূল গুরুত্ব থাকবে চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা।

আজ রোববার (০৩ মে) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এসময় রাজধানীতে চাঁদাবাজ, মাদক, অস্ত্রধারী সন্ত্রাসী ও অনলাইন জুয়া বিরোধী বিশেষ অভিযান শুরুর কথাও জানান তিনি।

ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার বলেন, বর্তমানে কিছু মাঝারি পর্যায়ের সন্ত্রাসী বা শীর্ষ সন্ত্রাসীদের নাম ভাঙিয়ে অপরাধ সংঘটিত হলেও তারা মূলত নিজেদের মধ্যে সংঘর্ষে জড়ায়, সাধারণ মানুষের ওপর বড় ধরনের হামলার ঘটনা তুলনামূলক কম। তবে এসব অপরাধী চক্রকে নজরদারিতে রেখে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

মো. সরওয়ার বলেন, অপরাধ দমনের অংশ হিসেবে চাঁদাবাজি, মাদক, অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী, অনলাইন জুয়াসহ নানা অপরাধ নিয়ন্ত্রণে ‘সমন্বিত নিরাপত্তা কৌশল’ নেওয়া হয়েছে। এজন্য চিহ্নিত অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান, আকস্মিক ব্লকরেইড, চেকপোস্ট, গোয়েন্দা নজরদারি ও সিসিটিভির মাধ্যমে অপরাধীদের পালানোর পথ বন্ধ করা হচ্ছে।

তিনি আরও বলেন, ডিবি, সিটিটিসির সাদা পোশাকের সদস্য, সাইবার মনিটরিং টিম এবং আধুনিক প্রযুক্তির সহায়তায় অপরাধীদের গতিবিধি নজরদারিতে রাখা হচ্ছে। অনলাইন জুয়া ও প্রতারণা ঠেকাতে প্রযুক্তিভিত্তিক তদন্তও জোরদার করা হয়েছে।

মাদকবিরোধী অভিযানের তথ্য তুলে ধরে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার জানান, শনিবার ৮০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ছোটখাটো বিক্রেতাদের বদলে বড় বড় মাদকের চালান জব্দ করা হচ্ছে। সক্রিয় মাদক কারবারিদের গ্রেপ্তার করে তাদের পেছনের গডফাদারদেরও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

এই বিভাগের আরো খবর