মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম:
ফাঁস হওয়া নথিতে ইউক্রেন যুদ্ধে রুশ সেনার চরম পরিণতি কক্সবাজারের ঈদগাঁওয়ে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩ ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন ৩০ ঘণ্টায় জাতীয় গ্রিডে ৭ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চট্টগ্রামে কলেজ শিক্ষিকার মরদেহ উদ্ধার মৃত্যু জনিত বিমার চেক পেলেন নিহত দুই রুয়েট শিক্ষার্থীর পরিবার ফুটবল তারকা এমবাপেকে চট্টগ্রামে আমন্ত্রণ জানালেন সিটি প্রশাসক ডা. শাহাদাত হোসেন বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ভিয়েতনামের প্রতি রাষ্ট্রপতির আহ্বান কেন জনপ্রিয় হচ্ছে কিউআর কোড? জানুন প্রযুক্তির কার্যকারিতা অননুমোদিত বিদেশ ভ্রমণ: ঢাবির চার শিক্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

ফাঁস হওয়া নথিতে ইউক্রেন যুদ্ধে রুশ সেনার চরম পরিণতি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ ৮:৪২ পিএম
Advertisement
শেয়ার করুন

ইউক্রেনে চলমান দীর্ঘমেয়াদী সামরিক অভিযানে রাশিয়ার এক হাজারের বেশি সেনা প্রাণ হারিয়েছেন সম্পূর্ণ ভিন্ন এক পরিস্থিতিতে—নিজেদের জীবনের ইতি টেনে। রাশিয়ার রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থা রসস্ট্যাটের গোপন নথি বিশ্লেষণ করে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এই তথ্য প্রকাশ করেছে। বেলারুশের সাইবার পার্টিজানস ও ইউক্রেনীয় হ্যাকার গোষ্ঠী সাইলেন্ট ক্রো যৌথভাবে ১ কোটি ১০ লাখেরও বেশি মৃত্যুসনদসংবলিত এই তথ্যভান্ডার সংগ্রহ করতে সক্ষম হয়েছে।

ফাঁস হওয়া তথ্যে দেখা যায়, যুদ্ধক্ষেত্রে পরিস্থিতি ভয়াবহ রূপ নেওয়ায় অনেক সেনার মানসিক অবস্থা চরম সংকটে পড়েছিল। উদাহরণস্বরূপ, ২০২৪ সালের অক্টোবরে দোনেৎস্ক অঞ্চলে দায়িত্বরত সার্জেন্ট অ্যালেক্সি বোলগভ তার স্ত্রীকে ফোন করে ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছিলেন। তার ঠিক পাঁচ সপ্তাহ পরই তিনি ইউনিটের কমান্ড পোস্ট থেকে মাত্র ৩০০ মিটার দূরের এক অরণ্যে গিয়ে নিজের জীবনের ইতি টানেন। তার কমান্ডারের প্রতিবেদনেও সেই দিন তার বিমর্ষ আচরণের উল্লেখ ছিল। ২০২৪ সালের অক্টোবরে অধিকৃত দোনেৎস্ক অঞ্চলের একটি সামরিক সদর দপ্তরের পাহারায় থাকা সার্জেন্ট অ্যালেক্সি বোলগভ ফোনে স্ত্রী নাতালিয়াকে বলেছিলেন, ‘এখানে যা চলছে, তা ভয়াবহ। পাঁচ সপ্তাহ পর, ২৯ বছরে পা দেওয়ার কিছুদিন পরই ইউনিটের কমান্ড পোস্ট থেকে প্রায় ৩০০ মিটার দূরের বনে গিয়ে আত্মহত্যা করেন তিনি। যুদ্ধক্ষেত্রে আত্মহত্যাকারীদের ৪৩ জন ছিলেন ১৮ বা ১৯ বছর বয়সী তরুণ।

গার্ডিয়ানের বিশ্লেষণে রসস্ট্যাটের নথিতে অন্তত ১ হাজার ৮৭ জন রুশ সেনার আত্মহননের তথ্য পাওয়া গেছে। এছাড়া আরও ৮৮৫ জন সেনার ক্ষেত্রে আগ্নেয়াস্ত্রজনিত আঘাতে মৃত্যুর ঘটনা নথিবদ্ধ হয়েছে, যা ‘অনিশ্চিত উদ্দেশ্যে’ হিসেবে উল্লেখ করা হয়েছে। বিশেষজ্ঞদের ধারণা, এই অস্পষ্ট তালিকার আড়ালে আরও অনেক আত্মহননের ঘটনা চাপা পড়ে গেছে। সব মিলিয়ে এই সংখ্যা প্রায় একটি পূর্ণাঙ্গ রুশ রেজিমেন্টের সমান। যুদ্ধের ব্যাপ্তি বাড়ার সঙ্গে সঙ্গে এই প্রবণতাও ঊর্ধ্বমুখী হয়েছে; ২০২২ সালে ৫০টির কিছু বেশি ঘটনা ঘটলেও ২০২৫ সালে তা ৩৬৫ জনে গিয়ে ঠেকেছে। ২০২২ সালে ৫০টির বেশি থেকে ২০২৪ সালে তা ২০০ ছাড়িয়েছে এবং ২০২৫ সালে সর্বোচ্চ ৩৬৫ জনে পৌঁছেছে। চিহ্নিত ১ হাজার ৮৭টি ঘটনার অন্তত ৬১৪টি ঘটেছে ইউক্রেনের অধিকৃত এলাকা কিংবা রাশিয়ার সীমান্তবর্তী বেলগোরোদ ও ব্রিয়ানস্ক অঞ্চলে। গার্ডিয়ানের অনুসন্ধানেও দেখা গেছে, ২০২২ সালে দোনেৎস্কে সৈনিক আলেকজান্ডার লাজোরের পরিবারকে যুদ্ধে নিহত হওয়ার কথা জানানো হলেও সহকর্মীরা বলেছেন, তিনি আত্মহত্যা করেছিলেন।

সামরিক বিশ্লেষকদের মতে, ব্যাপক প্রাণহানি, কঠোর অনুশাসন, সহকর্মী ও কমান্ডারদের তীব্র চাপ এবং যুদ্ধক্ষেত্র থেকে বেরিয়ে আসার কোনো সুযোগ না থাকাই সেনাদের মনোবল ভাঙার প্রধান কারণ। ফরেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের জ্যেষ্ঠ ফেলো রব লি জানান, রুশ বাহিনীতে সেনাদের সামনে এগিয়ে যেতে বাধ্য করার জন্য শারীরিক নির্যাতন ও বলপ্রয়োগের মতো ঘটনা নিয়মিত ঘটছে। ‘ইদিতে লেসোম’ নামক একটি সংগঠনের মুখপাত্র ইভান চুভিলিয়ায়েভ যুদ্ধক্ষেত্রকে একটি ‘বদ্ধ টিনের কৌটা’ হিসেবে বর্ণনা করেছেন, যেখান থেকে সত্য তথ্য বাইরে আসা অসম্ভব। তিনি উল্লেখ করেন, কাগজে-কলমে এমন দুঃখজনক ঘটনাকেও প্রায়শই বীরত্বের আড়ালে ঢেকে দেওয়া হয়। ফলে অনেকের আত্মহত্যার পথ বেছে নেওয়া অবাক করার মতো কিছু নয়। তাঁর ভাষায়, ‘একজন সেনা আত্মহত্যা করলেও কাগজে-কলমে তাঁকে বীর হিসেবে দেখানো হয়।’।

এ ছাড়া রাশিয়ার অভ্যন্তরেও ২৫ বছরের কম বয়সী আরও ১০৮ জন সেনার মৃত্যুর তথ্য পাওয়া গেছে। অপর একটি সূত্র অনুযায়ী, অন্তত ৪৯ হাজার রুশ সেনাকে যুদ্ধ থেকে পলাতক বা অনুপস্থিত ঘোষণা করা হয়েছে। নিউইয়র্ক টাইমসের সাম্প্রতিক প্রতিবেদন বলছে, মেদুজা ও মিডিয়াজোনার হিসাব অনুযায়ী ইউক্রেন যুদ্ধে রুশ সেনার মোট প্রাণহানির সংখ্যা সাত লাখ ছাড়িয়েছে। সেপ্টেম্বর পর্যন্ত রাশিয়া সরকারিভাবে ৪ লাখ ৯০ হাজার সেনার মৃত্যুর হিসাব রাখলেও, সরকারি নথিপত্রে দেরিতে তথ্য যুক্ত হওয়ায় ২০২৫ ও ২০২৬ সালের বিশাল অংশের মৃত্যু এখনো সেই হিসাবের বাইরে রয়ে গেছে। রাশিয়ার কঠোর সেন্সরশিপ ও দমন-পীড়নের কারণে এই যুদ্ধের প্রকৃত ক্ষয়ক্ষতি সম্পর্কে দেশটির অধিকাংশ নাগরিকই এখনো অন্ধকারে রয়েছেন। নথি অনুযায়ী, যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার সঙ্গে পাল্লা দিয়ে সেনাদের মধ্যে আত্মহত্যার ঘটনাও বেড়েছে।

এই বিভাগের আরো খবর