মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ভিয়েতনামের প্রতি রাষ্ট্রপতির আহ্বান কেন জনপ্রিয় হচ্ছে কিউআর কোড? জানুন প্রযুক্তির কার্যকারিতা অননুমোদিত বিদেশ ভ্রমণ: ঢাবির চার শিক্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা দেশে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংক কোম্পানি আইনের খসড়া সংস্কারে যা বললেন নাজনীন আহমেদ ফেনীতে মহাসড়কে লরির ধাক্কায় জিপচালকের প্রাণহানি যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিয়ন্ত্রন হারিয়ে চাপের মুখে ট্রাম্পের অভিবাসন নীতি শাহজালাল বিমানবন্দরের ৩য় টার্মিনাল ১৫ বছরের জন্য ইজারা পাচ্ছে জাপান জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই এনভিডিয়ার শীর্ষ পদে ফিরলেন জেনসেন হুয়াং, স্বাগত জানালেন ট্রাম্প ও মাস্ক

দুদকের চাকরি ফিরে পাচ্ছেন শরীফ উদ্দিন, আইনি বাধা দূর

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ ৯:৫২ পিএম
Advertisement
শেয়ার করুন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক পদ থেকে চাকরিচ্যুত মো. শরীফ উদ্দিনকে জ্যেষ্ঠতাসহ চাকরিতে পুনর্বহালের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। সেই রায়ের বিরুদ্ধে দুদক যে লিভ টু আপিল করেছিল, তা প্রত্যাহার চেয়ে আবেদন করে সংস্থাটি। আপিল বিভাগের চেম্বার আদালত সেই আবেদন মঞ্জুর করেছেন। এর ফলে সাড়ে চার বছরেরও বেশি সময় পর শরীফের কর্মক্ষেত্রে ফেরার পথে আর কোনো আইনি বাধা রইল না বলে জানিয়েছেন তাঁর আইনজীবী সালাহ উদ্দীন দোলন। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, হাইকোর্টের দেওয়া রায় এখন বহাল থাকায় বকেয়া সব সুযোগ-সুবিধাসহ চাকরিতে পুনর্বহাল হতে শরীফের কোনো প্রতিবন্ধকতা নেই। শরীফের চাকরিচ্যুতি ঘিরে তখন বেশ আলোচনা সৃষ্টি হয়।

ঘটনার সূত্রপাত ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি, যখন দুদক পটুয়াখালী কার্যালয়ে কর্মরত শরীফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণ করা হয়। এর আগে ২০২১ সালের ১৬ জুন পর্যন্ত তিনি চট্টগ্রাম কার্যালয়ে দায়িত্বরত ছিলেন। সেখানে সরকারি প্রকল্পের জমি অধিগ্রহণে অনিয়ম তদন্ত করতে গিয়ে প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করার সুপারিশ করায় তিনি আলোচনায় আসেন। তৎকালীন এই কর্মকর্তা দায়িত্ব পালনকালে প্রাণনাশের হুমকি পেয়ে জিডিও করেছিলেন। শরীফের অপসারণের প্রতিবাদে সে সময় দুদকের প্রধান কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধনের মতো ঘটনাও ঘটেছিল।

চাকরিচ্যুতির আদেশে দুদক কর্মচারী বিধিমালা, ২০০৮-এর ৫৪ (২) বিধির উল্লেখ করা হয়েছিল, যেখানে কারণ দর্শানো ছাড়াই কাউকে অপসারণের ক্ষমতা দেওয়া হয়েছে।

এই বিধির বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে ২০২২ সালের ১৩ মার্চ শরীফ উদ্দিন রিট করেন। আইনি দীর্ঘসূত্রতার এক পর্যায়ে ২০২৩ সালের ১৬ মার্চ আপিল বিভাগ ৫৪ (২) বিধি সংক্রান্ত এক রায়ে সেটি ব্যবহারের জন্য ১২ দফা গাইডলাইনসহ পর্যবেক্ষণ প্রদান করেন। এর পর শরীফের রিটটি পুনরায় হাইকোর্টে শুনানির জন্য আসে। চূড়ান্ত শুনানি শেষে গত বছরের ৯ জুলাই হাইকোর্ট শরীফকে চাকরিচ্যুতির আদেশটি অবৈধ ঘোষণা করেন এবং জ্যেষ্ঠতাসহ চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেন। রায়ের অনুলিপি পাওয়ার ৩০ দিনের মধ্যে এটি বাস্তবায়নের সময় বেঁধে দেওয়া হয়েছিল। তিনি বিধি মোতাবেক ৯০ দিনের বেতন এবং প্রযোজ্য সুযোগ-সুবিধা পাবেন।’। রিটের শুনানিতে এর আগে ৫৪(২) বিধির ক্ষমতাবলে দুদকের আরেকজন কর্মকর্তাকে (মো. আহসান আলী) চাকরিচ্যুতি নিয়ে রায়ের বিরুদ্ধে দুদকের করা আপিল শুনানির জন্য আপিল বিভাগে রয়েছে বলে আদালতে তুলে ধরা হয়। এর পরিপ্রেক্ষিতে ২০২২ সালের ২৫ মে হাইকোর্ট এক আদেশে ওই আপিলের (দুদকের আপিল) নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ৫৪ (২) ধারায় চাকরিচ্যুতির বৈধতা নিয়ে শরীফের করা রিটের শুনানি মুলতবি করেন। আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় ২০২৩ সালের ২১ ডিসেম্বর প্রকাশিত হয়। এই পর্যবেক্ষণসহ বিধিটি প্রয়োগের ক্ষেত্রে দুদককে ১২ দফা পর্যবেক্ষণ বা গাইডলাইন অনুসরণ করতে বলা হয়। প্রাথমিক শুনানি নিয়ে ২০২৪ সালের ৬ ফেব্রুয়ারি হাইকোর্ট রুল দেন।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দুদক লিভ টু আপিল করলে বিষয়টি পুনরায় আপিল বিভাগে গড়ায়। তবে সম্প্রতি সংস্থাটি সেই লিভ টু আপিল প্রত্যাহার চেয়ে আবেদন জানায়। ১৫ অক্টোবর আপিল বিভাগের চেম্বার আদালত এই আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি করে লিভ টু আপিলটি ‘নট টু প্রসিড’ বা না চালানোর কারণে খারিজ করে দেন। এই চূড়ান্ত আইনি প্রক্রিয়ার মাধ্যমে হাইকোর্টের দেওয়া শরীফের পুনর্বহালের রায়টি বহাল থাকল। প্রসঙ্গত, চাকরি হারানোর পর শরীফ উদ্দিনকে জীবিকার সন্ধানে একসময় দোকানের কর্মী হিসেবেও কাজ করতে হয়েছিল।

এই বিভাগের আরো খবর