সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম:
ছেলের জন্মদিনের ছুটিতে বাড়ি ফেরার কথা থাকলেও ফিরলেন না কনস্টেবল আনোয়ার জুলাইযোদ্ধা নিহতের ঘটনায় অপরাধীদের ছাড় নয়, হুঁশিয়ারি লুৎফুজ্জামান বাবরের মাতারবাড়ীতে এলপিজি-এলএনজি টার্মিনাল নির্মাণে আগ্রহী কোরিয়ার ‘এসকে গ্রুপ’ পোশাকশ্রমিকদের নতুন মজুরি: দিনভর বৈঠকে কাটেনি জটিলতা, আলোচনা গড়াচ্ছে রাতেও মানিকগঞ্জে ভাঙচুর মামলায় নিষিদ্ধ আ.লীগের সভাপতি গ্রেফতার কারাগারে যুদ্ধাপরাধ মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৬২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ চৌদ্দগ্রামে পিকআপের ধাক্কায় লরির নিচে সিএনজি, চালকসহ নিহত ২ শীতের আগমনে পরিযায়ী পাখির কলকাকলিতে মুখরিত জবই বিল, বেড়েছে পাখির বিচরণ ২০৩৫ নারী বিশ্বকাপ ফুটবলের আয়োজক যুক্তরাজ্য

শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের সুযোগ ঠেকাতে নীতিমালার নির্দেশ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ৭:০৬ পিএম
Advertisement
শেয়ার করুন

১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহারের সুযোগ রোধে নীতিমালা তৈরি করতে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, শিশু মনোবিজ্ঞানী, শিশুরোগ বিশেষজ্ঞ ও আইনজ্ঞদের সমন্বয়ে এই কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ ফায়সাল দস্তগীরের জনস্বার্থে করা রিটের প্রেক্ষিতে আজ রোববার বিচারপতি শিকদার মো. মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের বেঞ্চ এ আদেশ দেন।

১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বিধিনিষেধ আরোপে নীতিমালা প্রণয়নে ব্যর্থতা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছেন হাইকোর্ট। রিটের পক্ষে ফায়সাল দস্তগীর নিজেই শুনানি করেন।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইসমাইল হোসেন।

রিটকারী আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ফায়সাল দস্তগীর বলেন, নীতিমালা না থাকায় শিশুরা অবাধে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছে। এতে শিশুদের মধ্যে একাকিত্ব ও হতাশার মতো সমস্যা দেখা দিচ্ছে। যা তাদের মানসিক বিকাশে বাধা সৃষ্টি করছে। অনেকের ক্ষেত্রে দৃষ্টিশক্তিসহ নানা ধরনের সমস্যা দেখা দিয়েছে বলে গবেষণায় এসেছে।

এই বিভাগের আরো খবর