1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
‘দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ সশস্ত্র বাহিনী’ - আজকের কাগজ
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু সন্ধ্যার মধ্যে ৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস বিচার বিভাগের সব দুর্নীতির শেকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী কলেজে ঢুকে শিক্ষিকাকে জুতাপেটা করলেন বিএনপি নেতা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের আইন মন্ত্রিসভায় অনুমোদন ৬৮ হাজার ৪৫০ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়ল দুটি জাহাজ সরকার সতর্কতার সঙ্গে ডিজেলের দাম সমন্বয় করেছে: বাণিজ্যমন্ত্রী বিরোধীরা অরাজকতা করলে রাজপথে মোকাবিলার হুঁশিয়ারি বিএনপির ১৩ বছরেও শেষ হয়নি রানা প্লাজা হত্যা মামলা, দ্রুত নিষ্পত্তির আশ্বাস রাষ্ট্রপক্ষের ‘কুমিল্লা পলিটেকনিকে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৩২

‘দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ সশস্ত্র বাহিনী’

কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫ ৮:৩৩ পিএম
শেয়ার করুন

কুমিল্লা সেনানিবাসের ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি ও কুমিল্লা এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ নাজিম উদ দৌলা বলেছেন, দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ সশস্ত্র বাহিনী, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সাংবিধানিক দায়িত্ব পালনের পাশাপাশি দুর্যোগ মোকাবেলা অবকাঠামো নির্মাণ, আর্তমানবতার সেবা প্রদানসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজে অনন্য ভূমিকা পালন করে যাচ্ছে। দেশের সীমানা ছাড়িয়ে বিদেশ থেকেও বয়ে এনেছে অভূতপূর্ণ সম্মান। শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেজর জেনারেল মোহাম্মদ নাজিম উদ দৌলা বলেন, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যরা যেমন দেশে বরণীয় তেমনি দেশের বাইরেও প্রশংসিত।সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্য যে কোনো ত্যাগ স্বীকার করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ। দেশের অর্থনীতির সঙ্গে মিল রেখে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আধুনিকায়নের কাজ চলমান রয়েছে।
বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, দেশের প্রতিটি দুর্যোগ ও ক্রান্তিকালে সশস্ত্র বাহিনী জনগণের পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও এ ভূমিকা অব্যাহত থাকবে।
দিবসটি উপলক্ষে কুমিল্লা সেনানিবাসে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, ফেনী ও ব্রাহ্মণবাড়িয়ার ৫৫০ জন বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, সামরিক-বেসামরিক কর্মকর্তাসহ ১২ শতাধিক অতিথি উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *