1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
দেশে দুর্ভিক্ষ হবে না বলে আশা প্রকাশ : খাদ্যমন্ত্রী - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে প্রাইভেট কারে নেওয়া হচ্ছিল ইয়াবা, আটক ৩ শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে : স্বাস্থ্যমন্ত্রী পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাইকোর্টে খালাস পুলিশের ৫ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি স্থানীয় নির্বাচন : ২৭ আগস্ট ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ পৈতৃক ভিটায় মসজিদ নির্মাণ করছেন নায়িকা ববিতা বাংলাদেশে বিয়ে করা নিয়ে নাগরিকদের কঠোর বার্তা চীনের আ.লীগের রাজনীতি নিষিদ্ধ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে দুর্ভিক্ষ হবে না বলে আশা প্রকাশ : খাদ্যমন্ত্রী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২ ২:২৭ পিএম
শেয়ার করুন

দেশে দুর্ভিক্ষ হবে না বলে আশা প্রকাশ করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি আজ শুক্রবার (৪ নভেম্বর) বিকালে নিয়ামতপুরের উপজেলার পারইল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে পারইল ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের ত্রি- বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।

খাদ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির অধিকার আদায়ে কাজ করেগেছেন। দেশের মানুষের জন্য তাঁর ত্যাগ অতুলনীয়। বঙ্গবন্ধুর হত্যাকারীদের এদেশে রাজনীতি করার সুযোগ দেন জিয়াউর রহমান উল্লেখ করে তিনি বলেন,সেই স্বাধীনতা বিরোধীদের সংসদে নিয়েগেছেন এবং মন্ত্রী বানিয়ে গাড়িতে লাল সবুজ পতাকা উড়াতে সাহায্য করেছেন বেগম জিয়া। একজন মুক্তিযোদ্ধা হিসেবে এটা মেনে নিতে পারিনি।

তিনি বলেন, ২০০৮ সালে দেশের অবস্থা কেমন ছিলো আপনারা জানেন। আর এখন কেমন আছেন তার পার্থক্য করলে বুঝবেন শেখ হাসিনা আপনাদের জন্য কতটা উন্নয়ন করেছেন। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা এবং সংখ্যা বাড়িয়েছেন তিনি। ডিজিটাল বাংলাদেশের রুপান্তর শেখ হাসিনার হাত ধরে ঘটেছে। নাগরিক সব সেবা এখন হাতের মুঠোয় বলে উল্লেখ করেন তিনি।

শেখ হাসিনা দরিদ্র অসহায়দের জন্য বাড়ি করে দিচ্ছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, এদেশে গৃহহীণ কোন মানুষ থাকবেনা। মুক্তিযোদ্ধাদেরও বাড়ি করে দিচ্ছে সরকার। বিএনপি কোন কাজটি জনগণের জন্য করেছে প্রশ্ন রেখে তিনি বলেন, বিএনপি মানেই লুটপাট করে খাওয়া। ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টায় আছে বিএনপি। নেতা কর্মীদের বিএনপির কর্মকাণ্ড সম্পর্কে সতর্ক থাকতে হবে।

তিনি আরো বলেন, ৩৩৩ এ ফোন করে করোনাকালে খাদ্য সহায়তা পেয়েছে অনেকেই। করোনাকালে কোন মানুষ খাদ্যভাবেও মারা যায়নি বলেউল্লেখ করেন তিনি। এসময় তিনি বলেন, দেশের উৎপাদন দিয়েই খাদ্য সংকট মোকাবিলা করা হবে। এদেশে দুর্ভিক্ষ হবে না।

পারইল মহিলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারা বেগম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: আবুল কালাম আজাদ, সহ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো: ফরিদ আহমেদ,সাধারণ সম্পাদক মো: জাহিদ হাসান রাসেল এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: সৈয়দ মুজিব।

সম্মেলন উদ্বোধন করেন নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাদিরা বেগম।সম্মেলনে প্রধান বক্তা ছিলেন নিয়ামতপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহনাজ পারভীন।

এই বিভাগের আরো খবর