মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
দেশে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংক কোম্পানি আইনের খসড়া সংস্কারে যা বললেন নাজনীন আহমেদ ফেনীতে মহাসড়কে লরির ধাক্কায় জিপচালকের প্রাণহানি যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিয়ন্ত্রন হারিয়ে চাপের মুখে ট্রাম্পের অভিবাসন নীতি শাহজালাল বিমানবন্দরের ৩য় টার্মিনাল ১৫ বছরের জন্য ইজারা পাচ্ছে জাপান জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই এনভিডিয়ার শীর্ষ পদে ফিরলেন জেনসেন হুয়াং, স্বাগত জানালেন ট্রাম্প ও মাস্ক বিয়ের কার্ডের ছবি নিয়ে জল্পনা, কী বলছেন মিমি চক্রবর্তী? চট্টগ্রামে আ.লীগের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর গ্রেপ্তার ঈশ্বরদীতে দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫, হাসপাতালে ভর্তি

দেশে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ ৪:০৯ পিএম
Advertisement
শেয়ার করুন

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের ভূখণ্ডে পা রাখার সাথে সাথেই তাকে গ্রেপ্তার করা হবে বলে স্পষ্ট জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, শেখ হাসিনাসহ বিদেশে অবস্থানরত সকল দণ্ডপ্রাপ্ত আসামিকে দেশে ফেরার পর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে। এ বিষয়ে সরকারের অবস্থান অত্যন্ত স্বচ্ছ এবং এতে কোনো পরিবর্তন আসবে না বলেও তিনি উল্লেখ করেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। জুলাই-আগস্টের হত্যাকাণ্ড, গুম ও হত্যার নির্দেশ দেওয়ার ঘটনায় সাজাপ্রাপ্ত আসামি এবং হাদির হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের মধ্যে যারা ভারতসহ বিভিন্ন দেশে অবস্থান করছেন, তাদের প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনার কূটনৈতিক প্রক্রিয়া চলছে। এ ক্ষেত্রেও আইনের কোনো ব্যত্যয় ঘটবে না। দেশে ফিরতে হলে তাকে বন্দি হিসেবেই ফিরতে হবে, হাতকড়া পরেই আসতে হবে।

শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য বিমান বা হেলিকপ্টার পাঠানোর বিষয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচারিত তথ্যের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, এসব আলোচনার কোনো ভিত্তি নেই। রয়টার্সের মতো প্রতিষ্ঠানের বিমান পাঠানোর কোনো এখতিয়ার নেই। তিনি আরও বলেন, শেখ হাসিনাকে দেশে আনতে বাস, গাড়ি, রিকশা বা অন্য কোনো বাহন পাঠানোর বিষয়ে বাংলাদেশ সরকারের কারো সাথেই কোনো আলোচনা হয়নি। কে কোথা থেকে এসব খবর ছড়াচ্ছে, তা নিয়ে সময় নষ্ট করা অনর্থক বলে তিনি মন্তব্য করেন।

আগামী ১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে যে খবর প্রচার হয়েছে, তাকে ‘পলিটিক্যাল স্টান্ট’ হিসেবে অভিহিত করেছেন শামা ওবায়েদ। তিনি বলেন, ‘আমরা আগেও বলেছি, এখনো বলছি, ভবিষ্যতেও একই উত্তর দেব।’ এছাড়া শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, ১৯৭২ সালের সংবিধান অনুযায়ী কোনো দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে পাসপোর্ট বা এনআইডি সুবিধা দেওয়ার কোনো আইনি সুযোগ নেই। শেখ হাসিনার বিরুদ্ধে সারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টার অভিযোগ তুলে শামা ওবায়েদ বলেন, তিনি নিজের নেতাকর্মীদের বিপদের মুখে ফেলে দেশ ছেড়ে পালিয়েছেন।

দিল্লিতে অবস্থানরত বাংলাদেশ হাইকমিশন শেখ হাসিনাকে গ্রেপ্তারের সক্ষমতা রাখে কি না, এমন প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনা বর্তমানে ঠিক কোথায় অবস্থান করছেন, সেটিই এখন পর্যন্ত নিশ্চিত নয়। তবে ভারত সরকারের সাথে বাংলাদেশ নিয়মিত কূটনৈতিক যোগাযোগ বজায় রেখে কাজ করছে। দেশ ছেড়ে যাওয়ার পর থেকে সাংবাদিকরাও তার বর্তমান অবস্থান বা প্রকাশ্য উপস্থিতি সম্পর্কে নিশ্চিত তথ্য পেয়েছেন কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এখন আবার আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের বিপদে ফেলার চেষ্টা করছেন।

একই দিন সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে অপর পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবিরও শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মন্তব্য করেন। ১৬ ডিসেম্বর তার দেশে ফেরার ইচ্ছা ও বাস্তবতার মধ্যে আকাশ-পাতাল ব্যবধান রয়েছে বলে তিনি উল্লেখ করেন। সরকারের কঠোর অবস্থান অনুযায়ী, শেখ হাসিনা দেশে ফিরলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে কারাগারে পাঠানোই চূড়ান্ত সিদ্ধান্ত।

এই বিভাগের আরো খবর