
পাবনার ঈশ্বরদীতে আধিপত্য বিস্তার ও রাজনৈতিক বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। ২৩ নভেম্বর সোমবার সন্ধ্যায় উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া এলাকায় এ সংঘর্ষে উভয়পক্ষের অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। আহতরা হলেন মিজান খাঁ, রিফাত হোসেন, রিশাদ হোসেন, রবিউল এবং মহিদুল ইসলাম। ঘটনার পরপরই তাদের উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ৫ জন গুলিবিদ্ধ হয়েছে। এতে গুলিবিদ্ধসহ কয়েকজন আহত হন। আহতরা হলেন– উপজেলার পূর্ব টেংরি এলাকার রিপন খাঁর ছেলে মিজান খাঁ, শেরশাহ রোড এলাকার রওশন আলমের ছেলে রিফাত হোসেন, ঈদগাহ রোড এলাকার পিরু হোসেনের ছেলে রিশাদ হোসেন, শেখপাড়া এলাকার বাবলু হোসেনের ছেলে রবিউল এবং তছেরপাড়া এলাকার মহিদুল ইসলাম। এ সময় অতর্কিত হামলা চালিয়ে গুলি ছোড়েন কয়েকজন দুর্বৃত্ত।
পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ জানান, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু এবং স্থানীয় নদীপথের কাকন বাহিনীর মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল। স্থানীয় সূত্র বলছে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে পিন্টুর সমর্থকরা মিছিলের প্রস্তুতিকালে এ হামলার ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।