1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
দেশে ফিরলে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা হবে: তথ্য উপদেষ্টা - আজকের কাগজ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
কুমিল্লায় প্রাইভেটকার থেকে ২৪ কেজি গাঁজা উদ্ধার, আটক ২ অবশেষে ব্যাপক সমালোচনার মুখে শ্যালিকাকে তালাক দেয়ার ঘোষণা দিলেন টিকটকার মাসুদ কুমিল্লায় বিজিবির অভিযানে ২৭ লাখ ৯৫ হাজার টাকার বাসমতি চাল ও ফুচকা জব্দ ইমারত বিধিমালা লঙ্ঘন: ৫ ভবনে অভিযান, সিলগালা ২; ব্র‍্যান্ড ব্র‍্যাকেটকেই জরিমানা ৮ লাখ টাকা বরিশাল ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাবের নেতৃত্ব রবিউল-সাজিদ দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে কুড়িগ্রামগামী কোচের ধাক্কা, নিহত ৩ কুবিতে ধর্ম অবমাননার অভিযোগে শিক্ষার্থীকে বহিষ্কারের দাবি দেশ এখন মাফিয়া রাষ্ট্রে পরিণত হয়েছে: নাহিদ ইসলাম জাতিসংঘে যুক্তরাষ্ট্র-কিউবার উত্তপ্ত বিতর্ক, সামলালেন খলিলুর রহমান শক্তিশালী গল্প থাকলে শাকিব ছাড়াই সিনেমা সম্ভব: হিমেল আশরাফ

দেশে ফিরলে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা হবে: তথ্য উপদেষ্টা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ ২:৫৯ পিএম
শেয়ার করুন

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে কোনো ধরনের মব বা বেআইনি পরিস্থিতির মুখোমুখি হতে হবে না, বরং তিনি যথাযথ ন্যায়বিচারের সম্মুখীন হবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। তিনি ডিসেম্বরের পর জুনে আসার কথা বলতে পারেন, আবার জুনের পর ডিসেম্বরের কথা বলতে পারেন।

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে দীর্ঘ সময় ধরে চলমান জল্পনা-কল্পনার বিষয়ে তিনি বলেন, তিনি যখনই দেশে ফিরুন না কেন, তাকে বিচারের মুখোমুখি হতে হবে। তিনি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি, তাই আইনি প্রক্রিয়ায় যা হওয়ার তা-ই ঘটবে। অতীতের রাজনৈতিক পরিস্থিতির উদাহরণ টেনে তিনি বলেন, অতীতে এরশাদের পতনের পরও অনেকে দেশে থেকেছেন, কারাবরণ করেছেন এবং নির্বাচনে অংশ নিয়েছেন। সে সময় পুলিশ তাদের দায়িত্ব পালন করেছে।

তথ্য উপদেষ্টা আরও বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে আমরা তাকে আইনের আওতায় আনব। তিনি তার শাসনামলে কারো প্রতি ন্যায়বিচার করেননি, কিন্তু আমরা আইন অনুযায়ী ন্যায়বিচার নিশ্চিত করব। তিনি দেশে ফিরলে বর্তমান সরকার কোনো ধরনের বেআইনি পরিস্থিতি সৃষ্টি হতে দেবে না বলে আশ্বাস প্রদান করেন।

এই বিভাগের আরো খবর