1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
দ্বাদশ সংসদের প্রথম অধিবেশন ৩০ জানুয়ারি - আজকের কাগজ
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে : আমির হামজা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় জামায়াত আমির মাদারীপুরে ইজিবাইককে বাসের চাপা, নিহত ৪ চৌদ্দগ্রামে ফ্রেন্ডস ক্লাবের নাইট শর্ট পিস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত নগরীর প্রতিটি নাগরিককে স্বাস্থ্যসেবার আওতায় আনতে হবে: চসিক মেয়র রাজশাহী বিশ্ববিদ্যালয় ডিবেটিং ফোরামের নতুন কমিটি গঠিত চূড়ান্ত হলো বেতন কাঠামো, সর্বনিম্ন বেতনের দ্বিগুনেরও বেশি বাড়ানোর প্রস্তাব বাংলাদেশ নিয়মভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতা সমর্থন করে : পররাষ্ট্র উপদেষ্টা হাসনাতের আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল গুমের শিকার ব্যক্তিদের পরিবারের আকুতি শুনে কাঁদলেন তারেক রহমান

দ্বাদশ সংসদের প্রথম অধিবেশন ৩০ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
শেয়ার করুন

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ৩০ জানুয়ারি (মঙ্গলবার) শুরু হচ্ছে। ওই দিন বেলা সাড়ে ৩টায় অধিবেশন বসবে। সংবিধান অনুযায়ী ওই দিন সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

জাতীয় সংসদের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবিধানের ৭১ অনুচ্ছেদের (১) দফা প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এ অধিবেশন আহ্বান করেন। ৩০ জানুয়ারি বেলা সাড়ে ৩টা থেকে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে।

দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচিত সংসদ সদস্যরা ১০ জানুয়ারি শপথ নেন। আইন অনুযায়ী ৩০ জানুয়ারির আগে সংসদ অধিবেশন বসার সুযোগ ছিল না। কারণ, ২০১৯ সালের ৩০ জানুয়ারি একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে। আইন অনুযায়ী ওই সংসদের মেয়াদ শেষ হচ্ছে ২৯ জানুয়ারি।

সংসদের প্রথম অধিবেশনে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। অবশ্য ক্ষমতাসীন আওয়ামী লীগ স্পিকার পদে শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার পদে শামসুল হক টুকুকে মনোনীত করেছে। একক সংখ্যাগরিষ্ঠতা থাকায় ভোটে আওয়ামী লীগ মনোনীত ব্যক্তিরাই বিজয়ী হবেন।

সংবিধান অনুযায়ী বছরের প্রথম ও নির্বাচনের পর প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেন। পরে ওই ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নেন সংসদ সদস্যরা। বছরের প্রথম অধিবেশনে ফেব্রুয়ারি মাসজুড়ে চলার সম্ভাবনা আছে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *