1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
দ্বীপজেলার সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে নিজাম হাসিনা মসজিদ - আজকের কাগজ
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
সচিব পর্যায়ে বড় রদবদল পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে একযোগে বদলি পদায়ন দাউদকান্দিতে ৫ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, পরোয়ানায় আটক আরও ২ শারদীয়া দূর্গোৎসবে মহাদেবপুরে এমপি’র শাড়ি ও লুঙ্গি বিতরণ সরকার বিরোধী দলের সহযোগিত নিতে ব্যর্থ হয়েছে: জামায়াত আমির মালিকসহ চার জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার এক সচিবালয় যাচ্ছে পুরাতন বাণিজ্য মেলার মাঠে, মন্ত্রিসভায় অনুমোদন কুড়িগ্রামে মাছ কিনতে গিয়ে ট্রাকের ধাক্কায় মৃত্যু বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা-২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত ‘নিরাপত্তা সমন্বয় সভা’ অনুষ্ঠিত পাশাপাশি তিন কবরে স্ত্রী-সন্তান, শোকে পাথর প্রভাষক!

দ্বীপজেলার সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে নিজাম হাসিনা মসজিদ

গাজী তাহের লিটন, ভোলা
  • আপডেট টাইম : রবিবার, ২২ জুন, ২০২৫ ১:২৩ পিএম
শেয়ার করুন

প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ দ্বীপজেলা ভোলার উপকন্ঠে অবস্থিত নিজাম-হাসিনা মসজিদ। আন্তর্জাতিক মানের অত্যাধুনিক স্থাপত্যশিল্পের নান্দনিক সৌন্দর্য রয়েছে পুরো মসজিদ জুড়ে। নিজাম-হাসিনা ফাউন্ডেশনের অর্থায়ণে নির্মিত হয় বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বৃহত্তম এ মসজিদ।

ভোলা জেলা সদরের উকিল পাড়ায় প্রায় দেড় একর জমির উপর দ্বিতল এই মসজিদটি স্থাপন করেছে নিজাম-হাসিনা ফাউন্ডেশন। দৃষ্টিনন্দন কারুকাজ সম্বলিত অপূর্ব এই নিজাম হাসিনা মসজিদ নির্মাণে বিভিন্ন রঙয়ের মার্বেল পাথর ব্যবহার করা হয়েছে। নিজাম হাসিনা মসজিদে রয়েছে পুরুষ ও নারীদের জন্য পৃথক অজুখানা এবং নামাজের আদায়ের স্থান। এই মসজিদে প্রায় দুই হাজার মুসল্লির একত্রে নামায আদায়ের সুযোগ রয়েছে। ২০১০ সালের জুন মাসে মসজিদের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয় এবং ২০১৬ সালে ৩০ ডিসেম্বর রোজ শুক্রবার নিজাম হাসিনা মসজিদটি নিয়মিত নামায আদায়ের উদ্দেশ্যে উদ্বোধন করা হয়।

নিজাম হাসিনা মসজিদে ৬০ ফুট উচ্চতা বিশিষ্ট একটি গম্বুজ রয়েছে। আর মসজিদে স্থাপিত মিনারের উচ্চতা ১২০ ফুট। ক্যালিগ্রাফি, আকর্ষণীয় ফোয়ারা এবং সাজানো ফুলের বাগান মসজিদের সৌন্দর্যকে আরো বহুগুণ বাড়িয়ে তোলেছে।
পর্যটন শিল্পের অপার সম্ভাবনায় সমৃদ্ধ দ্বীপজেলা ভোলার নিজাম হাসিনা মসজিদটি একটি বিশেষ সংযোজন বলে মনে করছেন এখানে আসা দর্শনার্থী ও মুসল্লিরা।

এই বিভাগের আরো খবর