1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নওগাঁয় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান যুবলীগ নেতা মাসুদসহ দু'জন গ্রেফতার - আজকের কাগজ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
অন্ধ্র উপকূলে আঘাত হানল অতি তীব্র ঘূর্ণিঝড় অর্ণব জাপান ব্যাংকের গভর্নরের সাথে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রাম বন্ধুসভার প্রীতি ফুটবল ম্যাচে ফাহিম একাদশের জয় অনুমোদনহীন নির্মাণের অভিযোগে কুয়াকাটায় ইস্তানবুল হোটেলের কাজ বন্ধ নেতানিয়াহুর লিকুদ পার্টি কি ক্ষমতা হারাচ্ছে? উত্তেজনায় ইসরায়েলি নির্বাচন ঢাকায় নতুন দুই মেট্রোরেল প্রকল্পে ঠিকাদার নিয়োগে ৪ চুক্তি সই হুথিদের হামলা বন্ধে ১০০ কোটি ডলারের প্রস্তাব দিল সৌদি আরব ঢামেক হাসপাতালে অ্যাম্বুলেন্স ধর্মঘট: চরম ভোগান্তিতে রোগী ও স্বজনরা ভারতের দিকে ঘূর্ণিঝড় অর্ণব: বাংলাদেশে কেমন প্রভাব পড়বে? শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী

নওগাঁয় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান যুবলীগ নেতা মাসুদসহ দু’জন গ্রেফতার

নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬ ৮:৩৫ পিএম
শেয়ার করুন

নওগাঁর মহাদেবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও যুবলীগ নেতা মাসুদুর রহমান এবং ধামুইরহাট উপজেলা ছাত্রলীগের সহসভাপতি বাবুকে পুলিশ গ্রেফতার করেছে।
সন্ত্রাস বিরোধী আইনে ১৫ আগস্ট শনিবার দুপুর ১ টার দিকে উপজেলার কুঞ্জবন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।পুলিশ জানান, গ্রেফতারকৃত মোঃ মাসুদুর রহমান প্রামাণিক মাসুদ (৪৫) উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সদস্য। তিনি উপজেলার খাজুর ইউনিয়নের বলরামপুর গ্রামের মোঃ জসিম উদ্দিন প্রামাণিকের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওমর ফারুক বলেন, মোঃ মাসুদুর রহমান মাসুদকে সন্ত্রাস বিরোধী আইন ২০০৯-এ গ্রেফতার করে আদালতে প্রেরন করা হয়েছে।জানা গেছে,গত দু’বছরে তিনি এ পর্যন্ত অন্তত ৪ বার বিভিন্ন মামলায় গ্রেফতার হন। এর আগের ৩টি মামলায় উচ্চ আদালত থেকে তিনি জামিনে ছিলেন বলে তার পরিবারের সদস্যরা জানান।

এছাড়াও জেলার ধামুইরহাট থানা পুলিশ জানান, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নুর আলম বাবুকে ১৪ আগস্ট শুক্রবার রাতে উপজেলা শহর থেকে গ্রেফতার করা হয়েছে। ছাত্রলীগের এই নেতার বিরুদ্ধে থানায় বিস্ফোরক মামলা রয়েছে বলে পুলিশ জানায়।

এই বিভাগের আরো খবর