সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
১১ বছরের কিশোরীর দেওয়া নামে প্লুটোর নামকরণের নেপথ্যে ইরান যুদ্ধে ট্রাম্প প্রশাসনের জবাবদিহি চান মার্কিন সিনেটর মার্ক কেলি দিল্লির ইশারায় দেশে তাণ্ডব চলছে, দাবি গোলাম পরওয়ারের ভৈরবে ডেঙ্গুতে নারী পুলিশ কনস্টেবলের মৃত্যু শ্রমিক আন্দোলনে ১৮ দিনে পোশাক খাতে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার: বিজিএমইএ তারেক রহমানের জন্মদিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ব্যতিক্রমী ফল উৎসব সন্ত্রাসবিরোধী মামলায় ওয়ারেন্টভুক্ত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার রাজধানীতে ‘ওপর থেকে’ ছোড়া ককটেল মাথায় পড়ে বিস্ফোরণ, গুরুতর আহত ঢামেকে টেকনাফে মানব পাচারের প্রস্তুতিকালে নারী-শিশুসহ ৮ জন উদ্ধার পারে পুরুষের টেস্টোস্টেরনের মাত্রা: প্রতিদিনের যে খাবারে

নওগাঁয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর শত পরিবারে ছাগল বিতরণ করলেন এমপি ফজলে হুদা

নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬ ৮:৩৮ পিএম
Advertisement
শেয়ার করুন

নওগাঁর মহাদেবপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের মধ্যে প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে সুফল ভোগীদের মাঝে বিনামূল্যে ছাগল ও খাদ্য বিতরণ করা হয়েছে।
৪ এপ্রিল শনিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সুফলভোগী একশ’টি পরিবারে এসব ছাগল ও খাদ্য সামগ্রী বিতরন করেন নওগাঁ-৩ মহাদেবপুর- বদলগাছী আসনের সংসদ সদস্য মোঃ ফজলে হুদা বাবুল।
এর আগে ছাগল বিতরণ উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য মোঃ ফজলে হুদা বাবুল।
এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ গোলাম রাব্বানী।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভুমি জান্নাতুল নাঈম বিনতে আজিজ, উপজেলা কৃষি কর্মকর্তা এইচ এম এরশাদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ খুরশিদুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ ওমর ফারুক, উপজেলা প্রানী সম্পদ অধিদপ্তরের ভিএফএ সুলতান হাসান, বিএনপি নেতা শহিদুল ইসলাম সাগর, কৃষক দল নেতা সুলতান মামুনুর রশিদ মামুন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহাঙ্গীর আলম।

এই বিভাগের আরো খবর