1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নওগাঁয় দুর্নীতি বিরোধী বিতর্ক - আজকের কাগজ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
আমি না থাকলে ইসরাইলেরও অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প ‘১৬ বছর ধরে আমাকে বুলিং করা হচ্ছে’, ক্ষোভ ঝাড়লেন প্রভা কালিয়াকৈরে বৃষ্টির পানিতে প্লাবিত ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, যানবাহন চলাচলে ধীরগতি ২২ লাখ শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত কর্মসূচি দুঃখজনকভাবে গণমাধ্যমে গুরুত্ব পায়নি: প্রধানমন্ত্রী পর্তুগালে বেনজীরের ৫২ ব্যবসা প্রতিষ্ঠান ও পাঁচ বাড়ি! চীনের অর্থনৈতিক অঞ্চল হচ্ছে চট্টগ্রামে পূর্ব শত্রুতার জেরে কামরাঙ্গীরচরে যুবক খুন, গ্রেপ্তার ২ শূন্যরেখায় দুই শিশুর কান্না, এক মায়ের আর্তনাদ—‘আমরা বাঁচতে চাই’ নওগাঁয় দুর্নীতি বিরোধী বিতর্ক হাসপাতাল ছাড়লেন সেই আলোচিত শিবির নেতা জিসান

নওগাঁয় দুর্নীতি বিরোধী বিতর্ক

নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬ ৯:২০ পিএম
শেয়ার করুন

নওগাঁর মহাদেবপুরে দুই দিনব্যাপী দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা শেষে ১৬ জুন মঙ্গলবার দুপুরে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ ও ১৬ জুন উপজেলা পরিষদ মিলনায়তনে এ বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতার বিচারক হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ সরকারী ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এস এম জিল্লুর রহমান, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোঃ ফরিদুল ইসলাম
ও প্রভাষক আনোয়ার হোসেন। দুনীর্তি দমন কমিশন স্বমন্বিত জেলা কার্যালয় নওগাঁ ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় ৮টি বিদ্যালয় অংশগ্রহন করে। এদের মধ্যে শিবগঞ্জ উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয় রানার্স আপ হয়েছে। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছে শিবগঞ্জ উচ্চ বিদ্যালয় এর শিক্ষার্থী মোসাঃ সাম্মি আক্তার শাপলা। মঙ্গলবার চ্যাম্পিয়ন ও রানারাাপ বিদ্যালয়ের মাঝে পুরস্কার হিসাবে ক্রেষ্ট প্রদান করা হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম
বিনতে আজিজ। বিতর্কের বিষয় ছিল ‘সামাজিক আন্দোলনই দুর্ণীতিমুক্ত সমাজ গঠনের একমাত্র উপায়।

এই বিভাগের আরো খবর