1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নওগাঁয় শিশু ধর্ষণ চেষ্টায় একজনের ১০ বছরের কারাদণ্ড - আজকের কাগজ
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার ঢাকা ওয়াসার এমডিসহ শীর্ষ ৪ পদে রদবদল চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, প্রস্তুত খসড়া চুক্তিপত্র ৪৮তম বিশেষ বিসিএসে আরও ১৮৪ জনকে নিয়োগ পুলিশের ঊধ্বর্তন ১৭ কর্মকর্তাকে বদলি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ব্রিটিশ পাসপোর্ট ত্যাগ ও নিয়োগ নিয়ে যা বললেন আইনমন্ত্রী কালিয়াকৈরে ১০৫০ পিচ ইয়াবা সহ তিনজন মাদক ব্যবসায়ী গ্রেফতার খালেদা জিয়া’র গাড়িবহরে হামলায় শ্রমিক লীগ সভাপতি’র কাশেমের ৫ দিনের রিমান্ড রিফুজি জীবন ছেড়ে স্বদেশ ফেরার আকুতি-রোহিঙ্গাদের

নওগাঁয় শিশু ধর্ষণ চেষ্টায় একজনের ১০ বছরের কারাদণ্ড

নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫ ৭:৪৫ পিএম
শেয়ার করুন

নওগাঁয় দুই শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর আদালত আজিমুদ্দিন (৫৫) নামে এক আসামিকে ১০ বছর সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন।একই সাথে ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আসামীর আরও ৩ মাস বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়েছে।

১৩ আগস্ট বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে এ রায় প্রদান করেন ওই বিজ্ঞ আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মোঃ মেহেদী হাসান তালুকদার।আসামীর উপস্থিতিতে তিনি এরায় প্রদান করেন।আদালত সূত্রে জানা যায়,২০২০ সালের ১৮ আগস্ট বিকেলে জেলার সাপাহার উপজেলার মির্জাপুর গ্রামের আজিমুদ্দিন প্রতিবেশী ৬ বছর বয়সী দুই শিশুকে টিভি দেখার প্রলোভন দিয়ে নিজ বাড়িতে ডেকে নিয়ে যায় এবং তাদের পরনে থাকা প্যান্ট খুলে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে।বিষয়টি জানার পরে শিশুর পিতা সাপাহার থানায় অভিযোগ করে।পুলিশ অভিযোগের তদন্ত শেষে আজিমুদ্দিনের বিরুদ্ধে আদালতে অভিযোগের প্রতিবেদন দাখিল করেন।পর্যায় ক্রমে আদালত ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বিজ্ঞ আদালত ওই আদেশ প্রদানসহ আসামীকে সাজা পরোয়ানা মূলে জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

এ রায়ের সত্যতা নিশ্চিত করে রাষ্ট পক্ষের কৌশলী পি.পি এ্যাডভোকেট রেজাউল করিম বলেন বাদী ন্যায় বিচার পেয়েছে।এদিকে আসামী পক্ষের কৌশলি আব্দুর রাজ্জাক উচ্চ আদালতে আপিল করার কথা জানান।

এই বিভাগের আরো খবর