
নওগাঁর পোরশায় পারিবারিক কলহের জের ধরে স্বামীর প্রেসার কুকারের আঘাতে স্ত্রী নিহতের ঘটনায় ঘাতক স্বামীকে আটক করেছে পুলিশ।
১ এপ্রিল বুধবার জেলার পোরশা উপজেলার শীতল ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
পুলিশ জানায়, ওই গ্রামের মোঃ মুকিম উদ্দিন (৩৬) পারিবারিক কলহের জের ধরে এদিন নিজ বাড়িতে তার স্ত্রী মোছাঃ মর্জিনা খাতুনকে (২৮), প্রেসার কুকার দিয়ে এ্যালোপাতারীভাবে মাথায় আঘাত করে। এতে তার মাথাসহ মুখ-মন্ডল থেথলে যায়। এসময় তার চিৎকারে প্রতিবেশীরা ঘটনা স্থল থেকে গুরুত্বর রক্তাক্ত জখম অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। থানার অফিসার ইনচার্জ ওসি এ খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে এদিন বেলা আড়াইটার দিকে ঘাতক স্বামী মুকিম উদ্দিনকে আটক করেন।এ হত্যাকান্ডের ঘটনায় পোরশা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ জিয়াউর রহমান বলেন,নিহত মর্জিনার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। একই সঙ্গে ঘাতক স্বামী মুকিম উদ্দিনকে আটক করা হয়েছে বলে এ পুলিশ অফিসার জানান।
Leave a Reply