1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নভোএয়ারের গাড়িচালক ৪০ স্বর্ণবারসহ আটক - আজকের কাগজ
সোমবার, ১১ মে ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম:
গাজীপুরে নিহত একই পরিবারের ৫ জনের দাফন সম্পন্ন পুলিশ চলবে আইন অনুযায়ী, কোনো দলের হয়ে নয়: প্রধানমন্ত্রী এমপিদের প্রতিশ্রুতি তদারকিতে বিশেষ সেল, দায়িত্ব পেলেন যারা তিস্তা মহাপরিকল্পনায় বদলে যাবে উত্তরাঞ্চল, আসবে কর্মসংস্থানের সুনামি: ত্রাণমন্ত্রী পদোন্নতির দাবিতে শিক্ষকদের আন্দোলন-সুরাহা না পেয়ে পদত্যাগ করলেব ববি প্রক্টর চট্টগ্রাম নগরীর পেশওয়ারাইন রেস্টুরেন্টে জেলা প্রশাসনের অভিযান চৌদ্দগ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা বিএনপির পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান ঈদের আগে হিলিতে মশলার দাম কমায় স্বস্তিতে ক্রেতারা পরীক্ষা পথে অটোরিকশা উল্টে আহত ৬ পরীক্ষার্থী কুড়িকৃবিতে চার নতুন ইনস্টিটিউট অনুমোদন

নভোএয়ারের গাড়িচালক ৪০ স্বর্ণবারসহ আটক

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ১৬ মার্চ, ২০২৪ ২:২৯ পিএম
শেয়ার করুন

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪০টি স্বর্ণবারসহ বেসরকারি এয়ারলাইন্স কোম্পানি নভোএয়ারের গাড়িলকসহ দুজনকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)। আজ শনিবার তাদের আটক করা হয়।

আটক দুজন হলেন নভোএয়ারের গাড়িলক মো. হেলাল (৫১) ও রিসিভার কামাল হোসেন (২৯)। হেলালের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার বসুরহাট থানার চরকাগা গ্রামে। কামাল হোসেনের গ্রামের বাড়ি চাদপুরের হাইমচর থানার দক্ষিণ বগুলা গ্রামে।

আজ বিকেলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক। তিনি বলেন, দীর্ঘদিন ধরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণ চোরা চালান প্রতিরোধে বিমানবন্দর এপিবিএনের গোয়েন্দা সদস্যরা কাজ করছেন। সেই ধারাবাহিকতায় নভোএয়ারের গাড়িচালক মো.হেলালকে নজরদারিতে রেখেছিল বিমানবন্দর এপিবিএন ও এনএসআই। নভোএয়ারের গাড়িচালক মো. হেলাল অন্যান্য দিনের মতো আজকেও ডিউটিতে আসেন। এরপর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের আগমনী গেইট দিয়ে বের হন।

জিয়াউল হক বলেন, এরপর এপিবিএন ও এনএসআই সদস্যরা নভোএয়ারের গাড়িচালককে নজরদারিতে রাখেন। এ সময় নভোএয়ারের গাড়িচালক হেলালকে ডমেস্টিক টার্মিনালের ড্রাইভওয়ে থেকে একজন সহযোগীসহ সিএনজিচালিত অটোরিকশায় উঠতে দেখা যায়। পরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বঙ্গবন্ধু ম্যুরালের সামনে এপিবিএনের গোয়েন্দা সদস্যরা অটোরিকশার গতিরোধ করেন এবং তাদেরকে এপিবিএন অফিসে নিয়ে আসেন।

তিনি বলেন, এরপর জিজ্ঞাসাবাদের পর রিসিভার কামাল হোসেনের সঙ্গে থাকা ব্যাগের ভেতর থেকে কালো স্কচটেপে মোড়ানো ৪০টি স্বর্ণবার পাওয়া যায়। যার ওজন প্রায় ৪ কেজি ৬৪০ গ্রাম। এ স্বর্ণের বাজার মূল্য প্রায় ৫ কোটি টাকা।

বিমানবন্দর এপিবিএনের এ কর্মকর্তা আরও বলেন, জিজ্ঞাসাবাদে কামাল হোসেন জানিয়েছেন নভোএয়ারের গাড়িচালক হেলাল তাকে এই স্বর্ণ দেন। এই স্বর্ণ নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দিতে পারলে তার ১০ হাজার টাকা পাওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই তিনি আটক হন। অভিযুক্তদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এই বিভাগের আরো খবর