1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নরসিংদীতে থুতু ফেলাকে কেন্দ্র করে কিশোরকে হত্যা - আজকের কাগজ
সোমবার, ১১ মে ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
গাজীপুরে নিহত একই পরিবারের ৫ জনের দাফন সম্পন্ন পুলিশ চলবে আইন অনুযায়ী, কোনো দলের হয়ে নয়: প্রধানমন্ত্রী এমপিদের প্রতিশ্রুতি তদারকিতে বিশেষ সেল, দায়িত্ব পেলেন যারা তিস্তা মহাপরিকল্পনায় বদলে যাবে উত্তরাঞ্চল, আসবে কর্মসংস্থানের সুনামি: ত্রাণমন্ত্রী পদোন্নতির দাবিতে শিক্ষকদের আন্দোলন-সুরাহা না পেয়ে পদত্যাগ করলেব ববি প্রক্টর চট্টগ্রাম নগরীর পেশওয়ারাইন রেস্টুরেন্টে জেলা প্রশাসনের অভিযান চৌদ্দগ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা বিএনপির পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান ঈদের আগে হিলিতে মশলার দাম কমায় স্বস্তিতে ক্রেতারা পরীক্ষা পথে অটোরিকশা উল্টে আহত ৬ পরীক্ষার্থী কুড়িকৃবিতে চার নতুন ইনস্টিটিউট অনুমোদন

নরসিংদীতে থুতু ফেলাকে কেন্দ্র করে কিশোরকে হত্যা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২ ১২:৫৯ পিএম
শেয়ার করুন

নরসিংদীর মাধবদীতে পায়ের সামনে থুতু ফেলাকে কেন্দ্র করে সংঘর্ষ এবং হত্যার ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এতথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন। এর আগে, রবিবার দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন জানান, গত ১০ নভেম্বর বিকেলে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারের মোবারক হোসেন শাহীন নামে এক কিশোর নরসিংদীর মাধবদী এলাকায় অবস্থিত তার কর্মস্থল থেকে বাড়ি ফিরছিলেন। পথে রাস্তার পাশে থুতু ফেলে সে। সেই থুতু ইয়াসিন মিয়া নামে স্থানীয় এক যুবকের পায়ের সামনে পড়লে এটা নিয়ে তর্ক বাধে।

এরই ধারাবাহিকতায় ১২ নভেম্বর সন্ধ্যায় নরসিংদীর মাধবদীর বিরামপুর এলাকায় আবারও তর্ক ও ঝগড়া হয়। এসময় ইয়াসিন ও তার তিন সহযোগী মোবারক হোসেন শাহীন নামে ওই যুবককে লোহার রড, চাপাতি, চাইনিজ কুড়াল ও ছুরি দিয়ে আঘাত করে। পরে রক্তাক্ত জখম অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে ভুক্তভোগীর পরিবারের লোকজন তাকে সদর হাসপাতাল থেকে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে এগারোটার দিকে মারা যায় শাহীন।

এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে মামলা করলে রবিবার দিবাগত রাতে পুলিশ নরসিংদীর মাধবদী এবং নারায়ণগঞ্জের আড়াইহাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে বলে জানান তিনি।

এই বিভাগের আরো খবর