1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নাঙ্গলকোটে স্কুলছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ: গ্রেপ্তার ২ - আজকের কাগজ
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ এমপিরা ‘ঋণখেলাপি’ নন, ‘ঋণগ্রস্ত’—স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, কড়া জবাব রুমিনের কাভার্ডভ্যান কেটে ৪ কোটি ৮০ লাখ টাকা মুল্যের ইয়াবা সহ ৫ জন আটক দিনাজপুরের ২৯ বিজিবির অভিযান: ভারতীয় ইনজেকশন, ট্যাবলেট ও ইস্কফ সিরাপ জব্দ নওগাঁয় সিন্ডিকেটে জিম্মি আম চাষিরা বায়ান্ন কেজিতে ক্রয় একমন বিক্রয় চল্লিশ কেজিতে কটিয়াদীতে ইয়াবা ট্যাবলেট ও দেশীয় অস্ত্র সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শনের রীতি বাতিল ঘোষণা ২০ জুলাই এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে: শিক্ষামন্ত্রী পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, পুলিশ কর্মকর্তা সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর নওগাঁয় শিক্ষিকাকে যৌন হেনস্তাকারী অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

নাঙ্গলকোটে স্কুলছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ: গ্রেপ্তার ২

কুমিল্লা জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬ ৮:৪০ পিএম
শেয়ার করুন

কুমিল্লার নাঙ্গলকোটে খালার বাড়ি থেকে ফেরার পথে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রী (১৩)কে সিএনজিচালিত অটোরিকশা থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার সঙ্গে জড়িত অটোরিকশাচালকসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৭ জুন) সকালে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। দুপুরে তাদের আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার রাত ৯টায় নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের মোল্লা বাড়ির জয়নাল আহম্মদের ছেলে অটোরিকশাচালক রিয়াজ মোল্লা (২১) ও অষ্টগ্রামের মৃত আবুল কাশেমের ছেলে ফয়েজ আহমেদ (২৬)।
পুলিশ জানায়, গত সোমবার বিকেলে নাঙ্গলকোট উপজেলার শুভপুর গ্রামে খালার বাড়ি থেকে সাতবাড়িয়া যাওয়ার উদ্দেশ্যে একটি অটোরিকশায় ওঠে ওই শিক্ষার্থী। পথিমধ্যে বক্সগঞ্জ ইউনিয়নের বোড়রা গ্রামে পৌঁছালে অটোরিকশাটি নষ্ট হয়ে গেছে বলে জানায় চালক রিয়াজ মোল্লা। পরে সে কৌশলে ওই কিশোরীকে অন্য একটি অটোরিকশায় তুলে দেয়।
কিছুদূর যাওয়ার পর ‘জাকিরের ট্যাক’ নামক স্থানে পৌঁছালে চালক রিয়াজ তার বন্ধু পরিচয় দিয়ে ফয়েজ আহমেদকে অটোরিকশায় তোলে।
এরপর কিশোরীকে ফেনীর বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে এবং ভয়ভীতি দেখিয়ে চৌদ্দগ্রামের পদুয়াসহ বিভিন্ন এলাকায় ঘোরাতে থাকে। রাত গভীর হলে তারা তেতৈয়া গ্রামের জাফরের একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায় ওই কিশোরীকে। সেখানে ফয়েজ আহমদ, রিয়াজ মোল্লা ও আকরাম মিলে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করে।
পরদিন মঙ্গলবার সকালে স্থানীয় এলাকাবাসী বিষয়টি টের পেয়ে কিশোরীর জবানবন্দি নেয় এবং তাকে ফেনীতে তার মায়ের কাছে পৌঁছে দেয়। পরে কিশোরী বিস্তারিত জানালে তার মা বুধবার (১৭ জুন) সকালে ঘটনাস্থলে এসে ৯৯৯ নম্বরে কল করে পুলিশের সহায়তা চান।
এ বিষয়ে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছে। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে ভিকটিমের ডিএনএ ও ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত বাকীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এই বিভাগের আরো খবর