1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াতের তাহের - আজকের কাগজ
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম:
লালন আখড়াবাড়ির দানবাক্স খুলে মিলল ৮ লাখ টাকা জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক: নতুন সম্পর্কের সূচনা আনন্দ নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চলছে পাঠদান, “ঝুঁকিতে শিশু শিক্ষার্থীরা” দ্বিপাক্ষিক সম্পর্ক ও অংশীদারিত্ব জোরদারে প্রতিশ্রুতি দুই প্রধানমন্ত্রীর ইয়ন সাং-হোর নতুন ছবি ‘কলোনি’: বুদ্ধিমতি জম্বিদের নতুন আতঙ্ক শত্রুর সাথেও ইনসাফ করা শিখতে হবে: নাহিদ ইসলাম জাপান প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ-জাপানের সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার সুযোগ: প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা অকার্যকর: ২৭ শতাংশ শিশুর শরীরে মিলছে না অ্যান্টিবডি যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ট্রাম্পের ক্ষমতা নির্ধারণে ৩ নভেম্বর ভোট

নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াতের তাহের

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬ ৭:৩২ পিএম
শেয়ার করুন

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের নিজেকে শিশু মুক্তিযোদ্ধা দাবি করেছেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি করেন।

তাহের বলেন, আজকে রাজাকার-আলবদরের কথা বলছেন। এটা এখন ডেড ইস্যু। কেন বলছি- আজকে আমরা এখানে বসে আছি। আমরা তো কেউ রাজাকার ছিলাম না আলবদর ছিলাম না।

‘উই আর লিডারশিপ ইন দ্যা জামায়াতে ইসলামী’ দাবি করে তিনি আরও বলেন, যদি আপনি সেভাবে মুক্তিযোদ্ধার কথা বলেন- আমিও একজন শিশু মুক্তিযোদ্ধা।

এই নেতা বলেন, আমার বাড়ি বর্ডারে। বাড়িটা একটু বড় ছিল। যারা মাইগ্রেট করতে ইন্ডিয়াতে তারা প্রথমে এসে আমাদের উঠান ইত্যাদিতে স্থানে আশ্রয় নিত।

‘আমরা তাদের কিছু নাস্তা খাওতাম আর সেনাবাহিনী টহল দিচ্ছে কিনা এটা পাহারা দিতাম’ উল্লেখ করে তিনি বলেন, যখন সেনাবাহিনী টহল বন্ধ থাকত আমরা তাদেরকে (যারা মাইগ্রেট করতে ইন্ডিয়াতে) গাইড করতাম- তারা যেন ইন্ডিয়া পার হয়ে যেতে পারে। সুতরাং ওইভাবে দাবি করার কোনো কারণ নাই।

এই বিভাগের আরো খবর