1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বাংলাদেশ-জাপানের সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার সুযোগ: প্রধানমন্ত্রী তারেক রহমান - আজকের কাগজ
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
শত্রুর সাথেও ইনসাফ করা শিখতে হবে: নাহিদ ইসলাম জাপান প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ-জাপানের সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার সুযোগ: প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা অকার্যকর: ২৭ শতাংশ শিশুর শরীরে মিলছে না অ্যান্টিবডি যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ট্রাম্পের ক্ষমতা নির্ধারণে ৩ নভেম্বর ভোট ইয়ামাল-এমবাপেকে পেছনে ফেলে ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন বিদেশি ঋণ পরিশোধের চাপ বাড়ছে, কমেছে সহায়তা ছাড় কক্সবাজারে পর্যটক মৃত্যুর ঘটনায় ওসিকে আদালতে তলব ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য: বিতর্কের মুখে পুলিশের ব্যাখ্যা রাশিয়া: ত্রিপক্ষীয় আলোচনা শুরু হলেও ইউক্রেনে সামরিক অভিযান থামবে না

বাংলাদেশ-জাপানের সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার সুযোগ: প্রধানমন্ত্রী তারেক রহমান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ ১০:০১ এএম
শেয়ার করুন

জাপান সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, বাংলাদেশ ও জাপানের পারস্পরিক শ্রদ্ধা এবং বিশ্বাসের ওপর ভিত্তি করে গড়ে ওঠা সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করার সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় ‘কানতেই’-তে আয়োজিত দ্বিপক্ষীয় বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশের পরবর্তী উন্নয়ন যাত্রায় জাপানকে ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পাশে চায় তার সরকার।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বৈঠকে বাংলাদেশকে গভীর সমর্থন জানানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি জানান, বঙ্গোপসাগর অঞ্চলকে ঘিরে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে টোকিও বিশেষভাবে আগ্রহী। এর আগে, দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকের সূচনা হয় আনুষ্ঠানিক অভ্যর্থনার মধ্য দিয়ে। জাপানের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান এবং জাপানের সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করে। জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী গার্ড পরিদর্শন করেন এবং দুই নেতা পাশাপাশি অবস্থান করেন।

পরিচয় পর্ব শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ভবনের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন এবং এরপর দুই নেতা একান্ত আলোচনায় মিলিত হন। এ উপলক্ষে জাপানের প্রধানমন্ত্রী কানতেইতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেন, যেখানে দুই দেশের পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময় ও বক্তব্য রাখার কর্মসূচি ছিল। টোকিও শহরজুড়ে দুই দেশের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রধানমন্ত্রীকে উষ্ণ সংবর্ধনা জানানো হয়।

সফরের প্রথম দিনে প্রধানমন্ত্রী তারো আসোর নেতৃত্বে উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধিদল, মারুবেনি করপোরেশনের চেয়ারম্যান মাসুমি কাকিনোকি এবং জাইকার প্রেসিডেন্ট ড. আকিহিকো তানাকার সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। মারুবেনি করপোরেশনের প্রধানের সঙ্গে বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগের নতুন ক্ষেত্র উন্মোচন, ইপিএ বাস্তবায়ন এবং প্রযুক্তি ও জ্বালানি খাতে জাপানি বিনিয়োগের বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) আধুনিকায়ন এবং দেশে দ্বিতীয় সার কারখানা স্থাপনের প্রস্তাবও আলোচনায় এসেছে।

জাইকার প্রেসিডেন্ট ড. আকিহিকো তানাকার সঙ্গে প্রধানমন্ত্রী অবকাঠামো ও অর্থনৈতিক প্রকল্পের গতি বৃদ্ধি এবং বাংলাদেশ-জাপান দক্ষতা অংশীদারত্ব গড়ে তোলার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। বৈঠকে প্রযুক্তি গ্রাম ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠা, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ এবং হালকা প্রকৌশলশিল্পে সহায়তার ওপর জোর দেওয়া হয়। তারো আসোর সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী অতীতের বন্ধুত্বের কথা স্মরণ করেন এবং তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। তারো আসোর সঙ্গে বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী ২০০৬ সালে জাপানে তাদের সাক্ষাতের কথা স্মরণ করেন।

উল্লেখ্য, ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের পর এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের তৃতীয় বিদেশ সফর। এর আগে তিনি মালয়েশিয়া ও চীন সফর করেছেন এবং সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে অংশগ্রহণ করেছেন।

প্রধানমন্ত্রী এই চার দিনের সফরে জাপান-বাংলাদেশ অর্থনৈতিক ফোরামে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন এবং জাপানের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে পৃথক বৈঠকে মিলিত হবেন।

প্রধানমন্ত্রী সফরসঙ্গী হিসেবে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদবিষয়ক প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং ডাক, টেলিযোগাযোগ, তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ রয়েছেন। নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান জাপানের পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী ইয়াসুতাকা নাকাসোনে।

প্রতিনিধিদলের অন্য সদস্যদের মধ্যে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান, পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী এবং আমজনতার দলের সাধারণ সম্পাদক মো. তারেক রহমান সফরসঙ্গী হিসেবে দায়িত্ব পালন করছেন।

এই বিভাগের আরো খবর