1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নির্বাচিত হলে রাজনৈতিক সহাবস্থান গড়ে তোলা হবে: মাহবুবের রহমান - আজকের কাগজ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
চুক্তি না হলে সামরিক বাহিনী হামলার জন্য ‘পুরোপুরি’ প্রস্তুত : ট্রাম্প দরপত্র জমা নিয়ে বিএনপির সঙ্গে জামায়াত-এনসিপির মারামারি কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)’র অভিযানে ৭২ লক্ষ টাকা মুল্যের ভারতীয় শাড়ি আটক মানবিক বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর জামিন এসএসসির প্রথম দিনে বহিষ্কার ৬ শিক্ষার্থী, ১ পরিদর্শক ট্রাইব্যুনালে ঘুষকাণ্ডে প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে প্রমাণ মিলেছে পুলিশ সুপার পদমর্যাদার ৬ কর্মকর্তাকে বদলি ‘বিশ্ব অর্থনীতিতে ফুটবল বিশ্বকাপের প্রভাব ৮০ বিলিয়ন ডলার’ পরীক্ষায় বাড়তি সুবিধা থেকে বঞ্চিত দৃষ্টি প্রতিবন্ধী মিতু জ্বালানি সংকটে অটোরিকশা ভালো সাপোর্ট দিচ্ছে : ডা. জাহেদ উর রহমান

নির্বাচিত হলে রাজনৈতিক সহাবস্থান গড়ে তোলা হবে: মাহবুবের রহমান

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬ ১০:০৩ পিএম
শেয়ার করুন

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় নির্বাচনী জনসভায় রাজনৈতিক সহাবস্থান, উন্নয়ন এবং শান্তিপূর্ণ পরিবেশ গড়ার অঙ্গীকার করেছেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। তিনি বলেন, নির্বাচিত হলে দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে একটি সহনশীল রাজনৈতিক পরিবেশ তৈরি করা হবে।

শুক্রবার বিকেলে হাতিয়ার চরকিং ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের সদস্যদের উদ্যোগে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহবুবের রহমান শামীম বলেন, হাতিয়ায় কোনো ধরনের সন্ত্রাস বা চাঁদাবাজির স্থান হবে না এবং প্রতিহিংসার রাজনীতি পরিহার করে সবাইকে নিয়ে শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে এলাকা পরিচালনা করা হবে।

তিনি দাবি করেন, দলমত নির্বিশেষে সাধারণ মানুষ ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হচ্ছে। বিএনপি সরকার গঠন করলে হাতিয়ার দীর্ঘদিনের নদীভাঙন সমস্যা, যোগাযোগ ব্যবস্থা এবং অবকাঠামোগত নানা সংকট সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন। এ প্রসঙ্গে তিনি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বিভিন্ন জনসভায় দেওয়া উন্নয়ন প্রতিশ্রুতির কথাও উল্লেখ করেন।

জনসভায় উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে মাহবুবের রহমান শামীম আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, হাতিয়ার উন্নয়ন ও স্থিতিশীলতার স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভায় চরকিং ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যরা, উপজেলা বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জনসভাকে কেন্দ্র করে বিকাল থেকেই বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জমায়েত হন। পরে তারা একটি বর্ণাঢ্য মিছিল নিয়ে আফাজিয়া বাজারে এসে জনসভায় অংশ নেন।

জনসভাকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং স্থানীয়দের মধ্যে নির্বাচনী আলোচনা ও আগ্রহ লক্ষ্য করা যায়।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *