1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
‎পদোন্নতি সংকটে উত্তাল বরিশাল বিশ্ববিদ্যালয়: পরশু থেকে পূর্ণাঙ্গ একাডেমিক শাটডাউনের ঘোষণা - আজকের কাগজ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
যৌক্তিক হারে গণপরিবহন ভাড়া না বাড়ালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জাতীয় ক্যানসার হাসপাতালের উপপরিচালককে ছুরিকাঘাত ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি: প্রধানমন্ত্রী কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে বৃদ্ধ পিতাকে পিটিয়ে ঘরে বন্দি ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষর আজ, দাবি ট্রাম্পের মন্ত্রীদের প্রটোকল দিতে ডিসি-এসপিদের নতুন নির্দেশনা ‎পদোন্নতি সংকটে উত্তাল বরিশাল বিশ্ববিদ্যালয়: পরশু থেকে পূর্ণাঙ্গ একাডেমিক শাটডাউনের ঘোষণা চৌদ্দগ্রামে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে জামায়াত-শিবিরের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নওগাঁয় হাম টিকাদান ক্যাম্পেইন শুরু জবির কেন্দ্রীয় মসজিদে তালা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

‎পদোন্নতি সংকটে উত্তাল বরিশাল বিশ্ববিদ্যালয়: পরশু থেকে পূর্ণাঙ্গ একাডেমিক শাটডাউনের ঘোষণা

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ‎
  • আপডেট টাইম : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ ৯:০৪ পিএম
শেয়ার করুন

‎২৪ শিক্ষকের অধ্যাপক পদে পদোন্নতির দাবিতে আগামী পরশু থেকে পূর্ণাঙ্গ একাডেমিক শাটডাউনে যাওয়ার ঘোষণা দিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজ।

‎সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের ১০২ জন শিক্ষকের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
‎বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষক সংকট নিরসন ও পদোন্নতি সংক্রান্ত জটিলতা দূর না হওয়া পর্যন্ত শিক্ষকরা আগামীকাল কর্মবিরতি পালন করবেন। এরপরও দাবি আদায় না হলে পরদিন থেকে সকল একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার পাশাপাশি প্রশাসনিক দায়িত্বে থাকা শিক্ষকরা তাদের দায়িত্ব থেকেও বিরত থাকবেন।

‎শিক্ষকরা জানান, দেশের অন্যান্য সমসাময়িক পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো বরিশাল বিশ্ববিদ্যালয়েও একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদনের ভিত্তিতে পাঠ্যক্রম, পরীক্ষা, ডিগ্রি প্রদান ও পদোন্নতি কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। তবে সম্প্রতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে জারিকৃত এক নির্দেশনায় চ্যান্সেলরের অনুমোদন ছাড়া এসব কার্যক্রম বৈধ হবে না বলে উল্লেখ করা হয়েছে।

‎এ নির্দেশনার ফলে বিশ্ববিদ্যালয়ের চলমান একাডেমিক কার্যক্রম ও পদোন্নতি প্রক্রিয়া বড় ধরনের সংকটে পড়েছে বলে দাবি করেন শিক্ষকরা। তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, চ্যান্সেলরের অনুমোদিত সংবিধি ও বিধি না থাকলে শিক্ষাক্রম, পরীক্ষা এবং ডিগ্রি প্রদান পর্যন্ত আইনগত জটিলতায় পড়তে পারে।

‎বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের ২৫টি বিভাগের মধ্যে অধিকাংশ বিভাগেই শিক্ষকসংকট চরম আকার ধারণ করেছে। অনেক বিভাগে মাত্র তিন থেকে চারজন শিক্ষক দিয়ে পাঁচটি ব্যাচের পাঠদান চালাতে হচ্ছে। এছাড়া ৫১টি শূন্যপদ দীর্ঘদিন ধরে পূরণ না হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে।
‎অন্যদিকে, খণ্ডকালীন শিক্ষকদের ভাতা প্রায় দেড় বছর ধরে বন্ধ রয়েছে বলেও অভিযোগ করা হয়। এ পরিস্থিতিতে ইউজিসির লোড ক্যালকুলেশন নীতিমালা অনুযায়ী নির্ধারিত সীমার অতিরিক্ত ক্লাস না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষকরা।
‎এছাড়া, ২৪ জন শিক্ষকের পদোন্নতির জন্য নিয়োগ বোর্ডের সুপারিশ সম্পন্ন হলেও তা বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করা হয়েছে। এ দাবিতে ইতোমধ্যে এক শিক্ষক আমরণ অনশনে বসেছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

‎সবশেষে, দাবি পূরণ না হলে আগামী পরশু থেকে পূর্ণাঙ্গ একাডেমিক শাটডাউন পালনের ঘোষণা দেন শিক্ষকরা।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *