1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
পদ্মা সেতুতে একদিনে টোল আদায়ের রেকর্ড - আজকের কাগজ
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
‘নির্বাচিত সরকারের প্রথম দায়িত্ব হবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ’ সরকারের উদ্যোগে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে ওসমান হাদিকে ফের রাজধানীতে বাসে আগুন রাজাকারের ঘৃণাস্তম্ভে জুতা নিক্ষেপ, লক্ষ্যভেদে মিলছে পুরস্কার তদন্তে প্রমান মিললেও র‍্যাগিংয়ের বিরুদ্ধে শাস্তি কার্যকরে কালক্ষেপন ববি প্রশাসনের শীতকে বরণ করে নিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘শীত উৎসব’ রুয়েটে অর্ধদিবস ব্যাপী কর্মসূচিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত কর্ণফুলীর মইজ্জারটেক এলাকায় নকল সাবান উৎপাদনের একটি কারখানায় র‍্যাব’র অভিযান হিলিতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ঝিনাইগাতী ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেন বিএনপি মনোনীত প্রার্থী রুবেল

পদ্মা সেতুতে একদিনে টোল আদায়ের রেকর্ড

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ১৫ জুন, ২০২৪
শেয়ার করুন

পদ্মা সেতুতে একদিনে দ্বিতীয় সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড হয়েছে। ২৪ ঘণ্টায় সেতু পাড়ি দিয়েছে ৪৪ হাজার ৩৩টি যানবাহন। এসব গাড়ি থেকে টোল আদায় হয়েছে চার কোটি ৮২ লাখ ১৮ হাজার ৬০০ টাকা, যা ঈদযাত্রায় একদিনে টোল আদায়ের দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড।

পদ্মা সেতুর সাইট অফিসের সহকারী প্রকৌশলী রাজন চন্দ্র বিশ্বাস এসব তথ্য দিয়েছেন।

সেতু সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শুক্রবার সেতুর মাওয়া প্রান্ত হয়ে ২৮ হাজার ৮৯৬টি এবং জাজিরা প্রান্ত হয়ে ১৫ হাজার ১৩৭টি যানবাহন পদ্মা সেতু পার হয়। এতে মাওয়া প্রান্তে আয় হয় ২ কোটি ৭৩ লাখ ১৮ হাজার ৫৭০ টাকা। আর জাজিরা প্রান্তে আয় হয় দুই কোটি আট লাখ ১৯ হাজার ৩০০ টাকা।

এর আগে পদ্মা সেতুর দ্বিতীয় সর্বোচ্চ টোল আদায় হয়েছিল গতবছরের ২৭ জুন।

সেদিন সেতু দিয়ে ৪৩ হাজার ১৩৭টি যানবাহন পারাপার হয়েছিল। এসব গাড়ি থেকে টোল আদায় হয়েছিল ৪ কোটি ৬০ লাখ ৫৩ হাজার ৩০০ টাকা। গত ২৪ ঘণ্টা দ্বিতীয় সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড ভেঙে যায়।একদিনে সর্বোচ্চ ৪ কোটি ৯০ লাখ ৬৭ হাজার ৫০ টাকা টোল আদায়ের রেকর্ড হয়েছিল চলতি বছরের ৯ এপ্রিল।

সেদিন মোট ৪৫হাজার ২০৪টি যানবাহন থেকে এসব টাকা আদায় হয়েছিল।>

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *