1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
তিন দিনের সফরে ঢাকায় চীনা সিপিসি মন্ত্রী লিউ হাইশিং - আজকের কাগজ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম:
ডেমোক্র্যাটিক পার্টি ইসলামপন্থি ও কমিউনিস্টদের নিয়ন্ত্রণে: টেড ক্রুজ ইউটিউব দেখে জাল টাকা তৈরির কারখানা: হায়দরাবাদে আটক ৪ বার্ষিক ৯ হাজার কোটি টাকার বাণিজ্যে মুখর খুলনার প্রাচীন বড় বাজার যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ডেমোক্র্যাটদের জয়ে ট্রাম্পের চ্যালেঞ্জ যুক্তরাষ্ট্রের কংগ্রেসে জয়ী গাজায় চিকিৎসাসেবা দেওয়া সেই চিকিৎসক ভারতের রাজত্বে ভাগ বসাবে কে: সাফ চ্যাম্পিয়নশিপ ইয়েমেনে সৌদি জোটের হামলায় ২০ জনের প্রাণহানি: হুথিদের দাবি কিশোরগঞ্জে সাবেক এমপি আখতারুজ্জামানের ছেলেকে আঘাত, ঢাকায় স্থানান্তর ইরান যুদ্ধে নতুন অর্থ বন্ধের দাবি ডেমোক্র্যাট সিনেটরের যুক্তরাষ্ট্রে আসছে দুই বছরের তীব্র সাংবিধানিক ও রাজনৈতিক সংকট

তিন দিনের সফরে ঢাকায় চীনা সিপিসি মন্ত্রী লিউ হাইশিং

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬ ৮:৩৯ এএম
শেয়ার করুন

তিন দিনের সরকারি সফরে বাংলাদেশে পৌঁছেছেন চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং। এ সফরকালে তিনি দেশের শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, দ্বিপক্ষীয় রাজনৈতিক সংলাপ এবং বিভিন্ন প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় চীনা প্রতিনিধিদলটি। বিমানবন্দরে তাদের স্বাগত জানান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী এমপি, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এমপি, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ এমপি এবং প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার কামরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।

সফরের প্রথম পূর্ণাঙ্গ দিন বুধবার (৪ নভেম্বর) সকাল ৮টা ২০ মিনিটে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কাজ শুরু করবেন লিউ হাইশিং। এরপর সকাল ১০টায় তিনি বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠককালে চীনা মন্ত্রীর সফরসঙ্গী হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউয়িন, সিপিসির আন্তর্জাতিক বিভাগের দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়াবিষয়ক ব্যুরোর মহাপরিচালক পেং শিউবিন, জনতথ্য ও যোগাযোগ ব্যুরোর মহাপরিচালক হু ঝাওমিং, দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়াবিষয়ক ব্যুরোর উপমহাপরিচালক পর্যায়ের কর্মকর্তা লি জিনইয়ান, একই ব্যুরোর বিভাগীয় পরিচালক ওয়াং সিচি এবং আন্তর্জাতিক বিভাগের সাধারণ কার্যালয়ের উপবিভাগীয় পরিচালক ও মন্ত্রীর সহকারী লিউ চেংশিয়াও। এছাড়া প্রতিনিধিদলে ইংরেজি দোভাষী শি মেইচি এবং আন্তর্জাতিক বিভাগের কর্মকর্তা চেন ইয়ংপেই, ঝাং গুয়ু, লিউ হংরু ও হে ইযিইয়াং অন্তর্ভুক্ত রয়েছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বের হয়ে বেলা ১১টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন লিউ হাইশিং। সেখানে তিনি বঙ্গভবন পরিদর্শনের পাশাপাশি রাষ্ট্রপতির আয়োজিত এক মধ্যাহ্নভোজে অংশ নেবেন। পরবর্তীতে দুপুর ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত হোটেল ইন্টারকন্টিনেন্টালের ক্রিস্টাল বলরুমে ‘হোয়ার হিস্ট্রি ইলুমিনেটস দ্য ফিউচার: চায়না-বাংলাদেশ পলিটিক্যাল প্লাস’ শীর্ষক গোলটেবিল আলোচনায় যোগ দেবেন চীনা প্রতিনিধিদল প্রধান। একই আয়োজনে ‘বাংলাদেশ-চীন সেন্টার ফর পার্টি অ্যান্ড স্টেট গভর্নেন্স স্টাডিজ’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা রয়েছে তার।

বিকাল পৌনে ৪টা থেকে সোয়া ৪টা পর্যন্ত বাংলাদেশ জাতীয় জাদুঘর পরিদর্শন করবেন লিউ হাইশিং। এরপর তিনি ঢাকায় চীনা দূতাবাসের সাবেক চ্যান্সারি ভবনের স্থান ও বর্তমান চ্যান্সারি কার্যালয় সরেজমিনে ঘুরে দেখবেন। দিনের শেষ কর্মসূচিতে সন্ধ্যা ৭টায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আয়োজিত সান্ধ্য নৈশভোজে যোগ দেবেন তিনি।

সফরের চূড়ান্ত দিন বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল পৌনে ৯টায় শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত একটি জীবিকাসহায়তা বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন চীনা মন্ত্রী। সেখান থেকে তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় গিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে প্রাতরাশ বৈঠকে মিলিত হবেন। সফরসূচি অনুযায়ী সব অনুষ্ঠান শেষে বৃহস্পতিবার দুপুর ১২টা ৫০ মিনিটে ঢাকা ত্যাগ করবেন লিউ হাইশিং।

এই বিভাগের আরো খবর