1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
পাকিস্তানের কাছে বড় ব্যবধানে হেরে যুব এশিয়া কাপ থেকে বিদায় বাংলাদেশের - আজকের কাগজ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
সন্তানের আচরণে এই পরিবর্তনগুলো দেখলে সতর্ক হোন বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা আবহাওয়াবিদদের মানুষের মতো স্বপ্ন দেখে এই প্রাণীরাও! ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ মরিসিও পচেত্তিনো বিজিবির অভিযানে মাদকসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ নওগাঁয় ছাত্রীদের শরীর স্পর্শের অভিযুক্ত শিক্ষককে বদলী ১১ বছর ধরে বন্দি মানসিক ভারসাম্যহীন জাফর, চিকিৎসার আকুতি বৃদ্ধ বাবা-মায়ের সরকারের অগ্রাধিকার প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা: প্রধানমন্ত্রী অবিবাহিত হওয়ায় মেয়র পদে বাদ পড়া আইগনার জার্মানির প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে রাষ্ট্রপতি: আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি

পাকিস্তানের কাছে বড় ব্যবধানে হেরে যুব এশিয়া কাপ থেকে বিদায় বাংলাদেশের

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ ৫:৩৯ পিএম
শেয়ার করুন

ওমানের আল আমিরাত গ্রাউন্ডে যুব এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের কাছে পাত্তাই পেল না বাংলাদেশ। বল হাতে রিজওয়ানউল্লাহর তোপের মুখে পড়ে পুরো দল মাত্র ১৩৮ রানেই গুটিয়ে যায়। বিশাল লক্ষ্য তাড়ায় ৯ উইকেট হাতে রেখেই অনায়াসে জয় তুলে নিয়েছে পাকিস্তান। জবাব দিতে নেমে ৯ উইকেট হাতের রেখে জয় তুলে নেয় পাকিস্তান।

টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা ছিল হতাশাজনক। উদ্বোধনী জুটিতে আসে মাত্র ৪ রান; এরপর এসকে জারিফ সিয়াম ১ রান করে বিদায় নেন। ২৫ রানের মাথায় ৯ রান করে সাজঘরে ফেরেন কাওসার আহমেদ। তৃতীয় উইকেটে আব্দুল্লাহ আল মুমিন ও অধিনায়ক ফরিদ হাসান ৪৩ রানের জুটি গড়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও রিজওয়ানউল্লাহর আঘাত সেই সম্ভাবনা নষ্ট করে দেয়। দলীয় ৬৯ রানে চতুর্থ উইকেট হারানোর পর এক প্রান্তে আব্দুল্লাহ আল মুহি লড়াই চালিয়ে ফিফটি পেলেও শেষ পর্যন্ত তিনিও রিজওয়ানউল্লাহর শিকার হন। বাংলাদেশ তাদের শেষ ৫ উইকেট হারায় মাত্র ৪০ রানের ব্যবধানে। এক প্রান্তে নিয়মিত উইকেট গেলেও অন্য প্রান্তে এগিয়ে যাচ্ছিলেন আব্দুল্লাহ আল মুহি।

জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তানের উদ্বোধনী জুটিই ১২৩ রান তুলে ম্যাচ থেকে ছিটকে দেয় বাংলাদেশকে। বাংলাদেশি বোলাররা কোনো চাপ সৃষ্টি করতে ব্যর্থ হন। হায়াম খান ৬৯ রান করে রবিউল হাসান অনিকের বলে ফরিদ হাসানের ক্যাচে পরিণত হলেও ততক্ষণে ম্যাচ বাংলাদেশের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

জয়ের জন্য প্রয়োজনীয় বাকি ১৬ রান করতে পাকিস্তানের কোনো বেগ পেতে হয়নি। উসমান খান শেষ দুই বলে একটি চার ও একটি ছক্কা হাঁকিয়ে অপরাজিত ৬৪ রান নিয়ে দলকে ফাইনালে পৌঁছে দেন। অপর প্রান্তে ৮ রানে অপরাজিত ছিলেন আব্দুল কাদির। শেষ দুই বলে ৪ ও ৬ মেরে দলকে ফাইনালে তোলেন উসমান অপরাজিত ৬৪ রানের ইনিংসে।

এই বিভাগের আরো খবর