1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
কুড়িগ্রামে মাদকে বাধা দেওয়ায় স্বামী খুন রক্তাক্ত স্ত্রী! - আজকের কাগজ
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম:
নেশার নৃশংসতায় রক্তাক্ত কুড়িগ্রাম, স্বজনের হাতেই ঝরছে প্রাণ! অফিসে নয়, রাজনৈতিক দলের প্রতি সমর্থনের প্রতিফলন ঘটবে ব্যালটে: প্রধানমন্ত্রী প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউপিতে ভোট, ইভিএম আর নয়: ইসি সচিব নতুন বছরে বই-ড্রেস-জুতা-ব্যাগ পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা পল্লবী থানার ভেতরে ককটেল বিস্ফোরণ নড়াইলের কাজলা নদীতে নারীদের অভূতপূর্ব নৌকাবাইচ প্রতিযোগিতা ঢাবির পাঁচটি স্থানে ককটেল বিস্ফোরণ, পালানোর সময় আটক ২ রমজান সামনে রেখে পণ্য আমদানির এলসি খোলার শর্ত শিথিল টেকনাফে অসময়ে বাজারে লাল-হলুদ তরমুজ, মাচায় চাষ করে লাভের স্বপ্ন দেখছেন চার বন্ধু রাতেও ছিলেন ঘরে, সকালে মিলল বাগানে নিথর দেহ

কুড়িগ্রামে মাদকে বাধা দেওয়ায় স্বামী খুন রক্তাক্ত স্ত্রী!

মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম
  • আপডেট টাইম : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬ ৮:৩৯ পিএম
শেয়ার করুন

মাদক সেবনে বাধা দেওয়ার জেরে ছুরিকাঘাতে প্রাণ গেল কুড়িগ্রাম পৌরসভার কর্মচারী মনসুর আলীর। স্বামীকে বাঁচাতে এগিয়ে এসেও রক্ষা পাননি স্ত্রী মল্লিকা বেগম। তাঁকেও ছুরিকাঘাতে গুরুতর আহত করেছেন অভিযুক্ত যুবক। রক্তাক্ত অবস্থায় দুজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মনসুর আলীকে মৃত ঘোষণা করেন। সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাঁর স্ত্রী। এ ঘটনায় অভিযুক্ত শাহনেওয়াজ ওরফে সানিকে (৩২) আটক করেছে পুলিশ।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে কুড়িগ্রাম জেলা শহরের কলেজ মোড় এলাকায় পৌর টাউন হল মিলনায়তন চত্বরে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত মনসুর আলী পৌর শহরের বাসস্ট্যান্ডসংলগ্ন ছয় আনিপাড়া এলাকার বাসিন্দা। তিনি পৌরসভার কর্মচারী হিসেবে টাউন হলের কেয়ারটেকারের দায়িত্ব পালন করতেন। আহত স্ত্রী মল্লিকা বেগমের বয়স ৫৫ বছর। তাঁকে কুড়িগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আটক শাহনেওয়াজ সানি পৌর শহরের সরদারপাড়া এলাকার জুলহাস আহমেদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার পৌর টাউন হল মিলনায়তনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠান চলাকালে টাউন হল চত্বরে মাদক সেবন করতে যান শাহনেওয়াজ সানি। এ সময় তাঁকে বাধা দেন কেয়ারটেকার মনসুর আলী। এ নিয়ে তাঁদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।

পরে অনুষ্ঠান শেষ হলে অতিথি ও অন্যরা চলে যান। দুপুরের খাবার নিয়ে স্বামীর কাছে যান মল্লিকা বেগম। ঠিক সেই সময়ই মনসুর আলী ও তাঁর স্ত্রীর ওপর ছুরি নিয়ে হামলা চালান সানি। স্বামীকে রক্ষায় এগিয়ে গেলে মল্লিকা বেগমকেও ছুরিকাঘাত করেন তিনি।

তাঁদের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করেন। পরে দ্রুত কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মনসুর আলীকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মল্লিকা বেগমকে হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে হামলার পরপরই স্থানীয় লোকজন অভিযুক্ত সানিকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

কুড়িগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নূরে নেওয়াজ বলেন, দুজনকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছিল। তাঁদের মধ্যে একজন হাসপাতালে পৌঁছানোর আগেই মারা গেছেন। অপরজনকে গুরুতর অবস্থায় ভর্তি করা হয়েছে।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় শাহনেওয়াজ সানি নামে একজনকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই বিভাগের আরো খবর