1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
মানিকগঞ্জের দৌলতপুরে বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ - আজকের কাগজ
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম:
১৬ নভেম্বর ইউপি নির্বাচনের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন মানিকগঞ্জের দৌলতপুরে বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত ইসরাইলের সামরিক সহায়তা বন্ধের পরিকল্পনায় ডোনাল্ড ট্রাম্প ৩০ নভেম্বর পর্যন্ত রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত করল বিমান আগ্নেয়াস্ত্রের ভিডিও আপলোড করে হুমকি দাতা বুলেটকে গ্রেপ্তার করেছে পুলিশ প্রথমবার বাংলাদেশের নেতৃত্বে হামজা, লঙ্কানদের বিপক্ষে তিন পরিবর্তন একাত্তরের ১১ নভেম্বর শহীদ হন ৯ বীরযোদ্ধা: চৌদ্দগ্রামের মাটিতে মুক্তিযুদ্ধের অনন্য আত্মত্যাগের ৫৫ বছর আজ নাফ নদী থেকে ২ লাখ ইয়াবাসহ দুইজন আটক, কাঠের বোট জব্দ কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের হত্যাকারী মোবারকের মৃত্যুদণ্ড

মানিকগঞ্জের দৌলতপুরে বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ

হাসান শিকদার
  • আপডেট টাইম : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ ৭:০৮ পিএম
শেয়ার করুন

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে গভীর রাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কার্যালয়ের একটি প্লাস্টিকের চেয়ার এবং টিনের বেড়ার কাঠের কিছু অংশ পুড়ে গেছে। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে।

​গত মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাতের যেকোনো সময় উপজেলার বিএনপির দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে।

​স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, রাত ১২টার পর থেকে বুধবার ভোরের মধ্যে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। সকালে দলীয় নেতাকর্মীরা কার্যালয় খুললে বিষয়টি তাঁদের নজরে আসে। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ ও পরিদর্শন করেন।

​ দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার সরকার। তিনি জানান, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

​ঘটনার বিষয়ে উপজেলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ সিরাজুল ইসলাম বলেন, “গভীর রাতে দুর্বৃত্তরা আমাদের দলীয় কার্যালয়ে আগুন দেয়। এতে একটি প্লাস্টিকের চেয়ার সম্পূর্ণ পুড়ে গলে গেছে।”

​উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনিনুর রহমান অভিযোগ করে বলেন, “গত রাতে কে বা কারা পরিকল্পিতভাবে আমাদের দলীয় কার্যালয়ে আগুন দিয়েছে। আমাদের ধারণা, এর সঙ্গে নিষিদ্ধ আওয়ামী লীগের কেউ জড়িত থাকতে পারে।” এ বিষয়ে খুব শীঘ্রই সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

এই বিভাগের আরো খবর