1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
পাকিস্তানের গণমাধ্যমও গুরুত্ব দিয়েছে সাকিবের জয় - আজকের কাগজ
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
এসআরবি বিলের ৮ বিষয়ে বিরোধী দলের ভিন্নমত নুসরাত হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ হামলার ঘটনার পর বাঁধন বললেন, ‘আমি এটার শেষ দেখে ছাড়ব’ আওয়ামী সরকারের রেখে যাওয়া ঋণ পরিশোধে বিএনপি সরকারের রেকর্ড স্ত্রীকে কখনো মেয়ে, কখনো ভাতিজি পরিচয়ে বিয়ে দিতেন স্বামী বিআরটিএ-তে ছদ্মবেশে দুদক, ঘুস নিতে গিয়ে ধরা আনসার সদস্য কুবিতে শিক্ষার্থীদের ক্যারিয়ার গড়তে ‘ক্যারিয়ার মাস্টারক্লাস’ মহিযখাল উচ্চ বিদ্যালয়ে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে সচেতনতামূলক সভা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান, ৩ পাইপলাইন ধ্বংস সবুজ বাংলাদেশ বিনির্মাণে চৌদ্দগ্রাম পৌরসভার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

পাকিস্তানের গণমাধ্যমও গুরুত্ব দিয়েছে সাকিবের জয়

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪ ১১:১৩ এএম
শেয়ার করুন

পুরো ক্রিকেটবিশ্ব একনামে চেনে বাংলাদেশের সাকিব আল হাসানকে। দীর্ঘদিন ক্রিকেটের তিন সংস্করণেই বিশ্বের এক নম্বর অলরাউন্ডার ছিলেন এই তারকা। ক্রিকেট মাঠ থেকে আপাতত বিরতিতে আছেন বাংলাদেশ অধিনায়ক। রাজনীতির মাঠে ব্যস্ত তিনি। বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনি। সেখানে ছক্কা হাঁকিয়েছেন সাকিব।

নির্বাচনে মাগুরা-১ আসনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাকিব। নিকটতম প্রতিদ্বন্দ্বী ডাব প্রতীকের কাজী রেজাউল ইসলামের চেয়ে প্রায় ৩৪ গুণ বেশি ভোট পেয়েছেন তিনি।

আসনটির মোট ১৫২ কেন্দ্রের বেসরকারি ফলাফল অনুযায়ী, সাকিবের নৌকা পেয়েছে ১ লাখ ৮৫ হাজার ৮৩৩ ভোট। আর কাজী রেজাউল পেয়েছেন ৫ হাজার ৪৭৬ ভোট। এই আসনে মোট ভোটার ৪০০,৪৮৫ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ২০০,৮৬২ ও নারী ভোটারের সংখ্যা ১৯৯,৬২১।

প্রথমবার নির্বাচনে এসেই সাকিবের এমন বাজিমাতের খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম। বাদ যায়নি আন্তর্জাতিক গণমাধ্যমও। ভারত ও পাকিস্তানের বিভিন্ন মিডিয়া গুরুত্ব সহকারে ছাপিয়েছে সাকিবের জয়ের খবর।

সাকিবকে নিয়ে ভারতের জনপ্রিয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস বাংলার শিরোনাম ছিল, ‘বাংলাদেশের ভোট ময়দানে ছক্কা হাঁকালেন শাকিব, বিরাট জয়’। পশ্চিমবঙ্গের আরেক জনপ্রিয় গণমাধ্যম আনন্দবাজারের শিরোনাম ছিল, ‘অধিনায়ক শাকিব এখন থেকে ‘নেতা’, বাংলাদেশে ভোটে জিতলেন পাপনও’।

ভারতের আরেক জনপ্রিয় গণমাধ্যম এনডিটিভি সাকিবের ভাইরাল হওয়া চড়ের বিষয়টি গুরুত্ব দিয়ে সংবাদ প্রকাশ করার সঙ্গে সঙ্গে জানিয়েছে তার জয়ের খবরও। পত্রিকাটি প্রতিবেদনে বলেছে, ‘নির্বাচনে পশ্চিম মাগুরায় সাকিব তার প্রতিদ্বন্দ্বীকে দেড় লাখেরও বেশি ভোটের ব্যবধানে হারিয়েছেন।’

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা তাদের শিরোনামে লিখেছে, ‘কথা রাখলেন সাকিব! বাংলাদেশের ভোটে দাঁড়িয়েই শেখ হাসিনার মুখ উজ্জ্বল করলেন সুপারস্টার’। গণমাধ্যমটির ইংরেজি সংস্করণের শিরোনাম ছিল, ‘সাধারণ নির্বাচনে বিশাল জয়ে বাংলাদেশের সংসদে আসন জিতলেন সাকিব আল হাসান’।

পাকিস্তানের গণমাধ্যমও গুরুত্ব দিয়েছে সাকিবের জয়ের খবরে। যদিও সাকিবের ভাইরাল হওয়া থাপ্পড়ের ঘটনাটিও ফলাও করে প্রচার করেছে তারা। দেশটির ক্রিকেট বিষয়ক জনপ্রিয় গণমাধ্যম ক্রিকেট পাকিস্তান স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে তাদের প্রতিবেদনে বলেছে, ‘শেখ হাসিনার দলের হয়ে নিজ আসনে বিপুল ভোটে জিতেছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান।’

দেশটির আরেকটি জনপ্রিয় গণমাধ্যম জিও টিভি বলেছে, ‘রবিবার সাধারণ নির্বাচনে বিশাল জয় পেয়ে দেশটির (বাংলাদেশের) জাতীয় সংসদ নির্বাচনে আসন জিতেছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান, যে নির্বাচন প্রতিপক্ষরা বয়কট করেছে।’

এই বিভাগের আরো খবর